বিকাল ৩:১৬ ; শনিবার ; ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

শরণার্থী আবেদন: যুক্তরাজ্যে ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পঞ্চমে বাংলাদেশ

৫:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৩
Spread the love

যুক্তরাজ্যে দুই দশকের মধ্যে এ বছর সর্বোচ্চসংখ্যক এক লাখ ৭৫ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী আশ্রয়ের আবেদন করেছেন। এর মধ্যে এ বছরই জুন পর্যন্ত ৭৮ হাজার ৭৬৮টি আবেদন করা হয়েছে। এসব আবেদনকারীর মধ্যে প্রথম স্থানে রয়েছে আলবেনিয়া এবং পঞ্চম স্থানে বাংলাদেশ। বৃহস্পতিবার ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে রয়টার্স এ তথ্য জানিয়েছে। খবর ডেইলি মেইলের।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি বছরের জুনের শেষ নাগাদ পর্যন্ত ১ লাখ ৭৫ হাজার আবেদন জমা পড়েছে। শরণার্থী মর্যাদা দেওয়া হবে কি না, সে সিদ্ধান্তের জন্য এরা সবাই অপেক্ষা করছেন। এই সংখ্যা গত বছরের তুলনায় ৪৪ শতাংশ বেশি। গত বছর একই সময় আবেদন পড়েছিল ১ লাখ ২২ হাজার ২১৩টি। ২০১০ সাল থেকে অভিবাসনপ্রত্যাশীদের রেকর্ড রাখা শুরুর পর এ বছরের আবেদনের সংখ্যা রেকর্ড ভঙ্গ করেছে।

এদিকে একজন অভিবাসনপ্রত্যাশীকে আবেদনের বিষয়ে কর্তৃপক্ষের প্রাথমিক সিদ্ধান্তের জন্য কমপক্ষে ছয় মাস অপেক্ষা করতে হয়। সেখানে জুনের শেষ নাগাদ পর্যন্ত এমন অপেক্ষমাণ রয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯৬১টি আবেদন। এ সংখ্যা গত বছরের ৮৯ হাজার ২৩১টি আবেদনের তুলনায় ৫৭ শতাংশ বেশি।

পরিসংখ্যানে আরও দেখা যাচ্ছে, চলতি বছরের জুনে শেষ হওয়া অর্থবছরে ৭৮ হাজার ৭৬৮টি আশ্রয়ের আবেদন পড়েছে। এ আবেদনের সঙ্গে জড়িত রয়েছেন ৯৭ হাজার ৩৯০ জন। গত বছরের তুলনায় এটি ১৯ শতাংশ বেশি।ব্রিটেনে আশ্রয়প্রার্থী হিসেবে আবেদনকারীদের মধ্যে সর্বোচ্চ রয়েছেন আলবেনিয়ার নাগরিক। আলবেনিয়া থেকে ১১ হাজার ৭৯০টি আবেদন পড়েছে। এদের মধ্যে ৭ হাজার ৫৫৭ জনই এসেছেন নৌকায়।

দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছেন আফগানরা। আফগানদের পক্ষ থেকে আবেদন জমা পড়েছে ৯ হাজার ৯৬৪টি। এর আগের ১২ মাসের (৫ হাজার ১৫৪টি) তুলনায় এ সংখ্যাও দ্বিগুণ।

এরপরই আছে যথাক্রমে ইরানের ৭ হাজার ৭৭৬ জন, ভারতের ৪ হাজার ৪০৩, বাংলাদেশের ৩ হাজার ৬২২, ইরাকের ৩ হাজার ৪৭২ জন এবং সিরিয়ার ৩ হাজার ৪২২ জন।

চলতি বছর এখন পর্যন্ত ১৯ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে গিয়েছেন। গত বুধবারও ৩৪৫ জন এ চ্যানেল পাড়ি দিয়েছেন।

এদিকে যুক্তরাজ্যে অভিবাসনপ্রত্যাশী বা শরণার্থী বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যয় ২০২২-২৩ হিসাব বছরে ৩৯৭ কোটি পাউন্ডে দাঁড়িয়েছে। যেখানে ২০২১-২২ সালে ছিল ২১২ কোটি পাউন্ড। সে হিসাবে এ বাবদ ব্যয় বছরের ব্যবধানে দ্বিগুণ হয়েছে। আর এক দশক আগে ২০১২-১৩ বছরে ছিল মাত্র ৫০ কোটি ২ লাখ পাউন্ড।

অবৈধ অভিবাসন আইনের আওতায় ইংলিশ চ্যানেল অতিক্রমকারী ‘নৌকা প্রতিরোধ’ করার প্রতিশ্র“তি দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অভিবাসনপ্রত্যাশী রুয়ান্ডার মতো তৃতীয় কোনো দেশে পাঠানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে পূর্ব আফ্রিকার দেশগুলো থেকে নৌকায় করে অভিবাসনপ্রত্যাশীদের ঢল থামেনি। আবার সুনাকের প্রতিশ্র“তি বর্তমানে আদালতে আপিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

বিভিন্ন উপলক্ষ্যে ভিসা দেওয়া অবশ্য ব্রিটেন বন্ধ বা সীমিত করছে না। কাজ, পড়াশোনা বা পারিবারিক কারণে যুক্তরাজ্যে আসা লোকদের জন্য বা সরকারের সেটেলমেন্ট স্কিমগুলোর একটির মাধ্যমে চলতি বছরের জুন পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষ ভিসা পেয়েছে।

২০২৩ সালের জুন পর্যন্ত মোট ১৪ লাখ ৩৮ হাজার ৪৭১টি ভিসা ইস্যু করা হয়েছে। এটি গত বছরের (১১ লাখ ২৫ হাজার ১৫৫) একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি।

অনলাইন ডেস্ক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!