; ;
facebook Youtube google+ twitter
×

নতুন ভবনে স্থানান্তর হলো ঝালকাঠির পাসপোর্ট অফিস

1:13 pm, August 27, 2023
Spread the love

ঝালকাঠি পাসপোর্ট অফিস নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। শহরের কৃষ্ণকাঠি এলাকার বিশ্বরোড সংলগ্ন পুরাতন কার্যালয় থেকে ১০০ ফুট দূরে নির্মাণ করা হয়েছে তিনতলা বিশিষ্ট পাসপোর্ট ভবনটি।

রোববার (২৭ আগস্ট) সকাল থেকে নতুন এ ভবনে অনানুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হয়েছে।

ঝালকাঠি পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম খান জানান, ঝালকাঠি পাসপোর্ট অফিস ২০১৩ সালে মেশিন রিডেবল কার্যক্রমের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের একটি কক্ষে এনালগ পাসপোর্টের কার্যক্রম চলে। ২০১৩-২৩ সাল পর্যন্ত দীর্ঘদিন শহরের কৃষ্ণকাঠি এলাকায় ব্যক্তি মালিকানা ভবনে ভাড়ায় চলতো।

ঝালকাঠি গণপূর্ত অধিদপ্তর নতুন ভবন তৈরির জন্য অনুমোদন ও বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রক্রিয়ার মাধ্যমে তিনতলা বিশিষ্ট আধুনিক পাসপোর্ট ভবন নির্মাণ করে। ৯ আগস্ট বরিশালের বিভাগীয় পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালকের নেতৃত্বে তিন সদস্যের কাছে ভবনটি হস্তান্তর করে গণপূর্ত বিভাগ। অফিসার কার্যক্রম ও প্রক্রিয়া শেষ করে বৃহস্পতিবার থেকে মালামাল স্থানান্তর করা শুরু হয়। টানা তিনদিন স্থানান্তরের পরে রোববার সকালে নতুন ভবনে কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি আরও জানান, ভবনের প্রবেশদ্বারের সেন্ট্রিগার্ড অতিক্রম করলেই নিচতলায় ১০১ নম্বর কক্ষ পাসপোর্টের আবেদন ফরম জমাদান, ১০৩ নম্বর কক্ষে পুরুষের জন্য ও ১০৪ নম্বর কক্ষে নারী, শিশু ও রোগগ্রস্ত ব্যক্তিদের ছবি তোলা, আঙ্গুল ও চোখের ছাপ নেওয়া হয়। ১০২ নম্বর কক্ষে সম্পন্ন হওয়া পাসপোর্ট বিতরণ করা হয়। ভবনের দ্বিতীয় তলায় সহকারী পরিচালকের কার্যালয় এবং তৃতীয় তলায় কর্মকর্তার বাসভবন। নতুন ভবনে নতুন পরিবেশে সেবাগ্রহীতা ও সেবাদাতা সবাই খুশি মনে কাজ করছেন।

ঝালকাঠী
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা