রাত ৪:৫০ ; শনিবার ; ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ভাষা শহীদদের প্রতি বিআরটিএ’র শ্রদ্ধাঞ্জলি বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

৩:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬
Spread the love

এম. জাহিদ :::মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বরিশাল।

এই উপলক্ষে বরিশাল বিআরটিএ’র পরিচালক জিয়াউল রহমান বাবুর নেতৃত্বে এক শ্রদ্ধাঞ্জলি অর্পণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক (ইন্সপেক্টর) সৌরভ কুমার সাহা সহ বিআরটিএ বরিশালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বরিশাল বিআরটিএ’র পরিচালক জিয়াউল রহমান বাবু বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের আত্মত্যাগের মাধ্যমেই বাঙালি জাতি মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। ভাষা শহীদদের এই ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শ্রদ্ধাঞ্জলি শেষে উপস্থিত সকলেই মাতৃভাষার মর্যাদা রক্ষা ও দেশের সেবায় আরও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

বরগুনা, বরিশাল বিভাগ, শিরোনাম, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর