দুপুর ২:২৩ ; শনিবার ; ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

‘গাছের সঙ্গে বন্ধুত্ব, গাছ থেকেই জীবিকা’

১২:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৩
Spread the love

প্রায় ষাট বছর বয়সী মো. অহিদ। গত ২০ বছর ধরে গাছের সঙ্গে পরম বন্ধুত্ব তার। আবার এই গাছকে ঘিরেই জীবিকা অহিদের। তিনি ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার আয়ন বাড়ির বাসিন্দা।

অহিদ জানান, গত ২০ বছর আগে বরিশালের স্বরূপকাঠি থেকে গাছের চারা কিনে নিজ বাড়ির আঙিনায় ১২০ শতাংশ জমিতে নার্সারি শুরু করি। যার নাম রাখি ‘লিয়া নার্সারি’। এ নার্সারিতে গাছের চারা লাগানোর পর থেকে এগুলোকে পরম যত্নে নিয়মিত পরিচর্যা করি। এর ৮ মাসের মাথায় ওইসব চারা বিক্রি করি। বছরের জুলাই থেকে অক্টোবর মাস চারা বিক্রির মৌসুম। এ সময় প্রতি মাসে অন্তত আড়াই লাখ টাকার চারা বিক্রি করা সম্ভব হয়। যেখান থেকে মূল পুঁজি, শ্রমিক এবং পরিবহন খরচ বাদে প্রতি মাসে অন্তত ৬০ থেকে ৭০ হাজার টাকার মতো লাভ হয়।

তিনি আরও জানান, আমার নার্সারিতে এখন আমড়া লেবু, লেচু, মাল্টা, কমলা, আম, সুপারি, নারিকেল, কাঠ ও রেইনট্রিসহ পঞ্চাশেরও অধিক জাতের গাছের চারা রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন ২০ টাকা এবং সর্বোচ্চ ৮০০ টাকা মূল্যের চারা রয়েছে। এসব চারা বিভিন্ন সময় লালমোহন ও পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলার বিভিন্ন হাটে নিয়ে বিক্রি করি। এছাড়া অনেক সময় নার্সারিতে পাইকাররা এসে কিনে নিয়ে যান।

অহিদ জানান, মৌসুম ছাড়া বছরের অন্যান্য সময় তেমন চারা বিক্রি হয় না। তবুও প্রতি মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকার মতো গাছের চারা বিক্রি হয়। যেখান থেকে খরচ বাদে ১০ থেকে ১৫ হাজার টাকার মতো লাভ হয়। এ দিয়েই চলে সংসার। বর্তমানে সংসারে দুই ছেলে ও স্ত্রী রয়েছে। এক মেয়ে থাকলেও তাকে এই নার্সারির আয়ের টাকা দিয়ে বিয়ে দিয়েছি। এছাড়া এই নার্সারির চারা বিক্রি করে ছেলেদের পড়াচ্ছি। সব মিলিয়ে এই নার্সারির আয় দিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে আলহামদুল্লিলাহ ভালো আছি।

এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন বলেন, নার্সারি মালিকদের সঠিক পদ্ধতিতে গাছের চারা উৎপাদনের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে হর্টিকালচার সেন্টার রয়েছে। যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে নার্সারি মালিকরা সঠিকভাবে গাছের চারা উৎপাদন করতে পারছেন। এছাড়া নার্সারিতে গাছের চারা উৎপাদন করে অধিক লাভবানও হতে পারছেন মালিকরা। যা উপজেলার অর্থনীতি সমৃদ্ধ করতে অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, বাড়ির আঙিনাতেই নার্সারি করা যায়। যাতে খরচও কম। আর লাভবান হওয়া যায় কয়েক গুণ। এ জন্য নতুন করে কেউ যদি নার্সারি করতে আগ্রহী হয় তাহলে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে। যাতে করে নতুন কৃষি উদ্যেক্তারা যেন নার্সারিতে সফল হতে পারেন।’

বরিশাল বিভাগ, ভোলা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!