; ;
facebook Youtube google+ twitter
×

২০ শে জুন দেশে ফিরবেন বিএনপি নেতা জিয়া আমিন রাড়ী

3:59 pm, June 16, 2025
Spread the love

নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ দীর্ঘ একযুগ পরে আগামী ২০ জুন সাউথ আফ্রিকা থেকে ঢাকায় ফিরবেন বিএনপি নেতা মোঃ জিয়া আমিন রাড়ী। এ খবরটি তিনি নিজেই সাংবাদিকদের কাছে স্পষ্ট ভাবে নিশ্চিৎ করেছেন। এ খবরে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উচ্ছ্বাস আর উল্লাসে মেতে উঠেছে। তাকে স্বাগত জানাতে প্রায় ১০ হাজার লোক সমবেত হতে পারে তার জন্ম ভূমি বামরাইলে।

নির্বাচনি ডামাডোলের এক উত্তাল সময়ে তিনি সাউথ আফ্রিকা থেকে প্রিয় মাতৃভূমিতে ফিরে আসবেন। সেদিন তাকে স্বাগত জানাতে উজিরপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বাঁধভাঙা উচ্ছ্বাস ধরে রাখাই কঠিন কবে। বামরাইলে এক জনসমুদ্রে পরিণত হয়ে যাবে। বামরাইলে রাজনৈতিক এক মহানায়কের আগমনে উপচে পড়া সে ঢেউ আগামী সংসদ নির্বাচনে বিএনপির ভোট এক উত্তাল তরঙ্গ সৃষ্টি করবে অনায়াসে। জিয়া আমিন রাড়ী দেশে ফিরে আসলে মাদক,সন্ত্রাস মূক্ত মডেল বামরাইল হবে বলে মনে করেন সচেতন মহল।

তার এই সাফল্যে বামরাইলে শুধু রাজনৈতিক সংকটই কাটবেনা,পুরো ইউনিয়নে তার নাম সবার মুখে মুখে শোনা যাবে। তার সৌজন্য সাক্ষাৎ এ মুখরিত হবে পুরো উপজেলা। অনেকের ভাষায়,দীর্ঘদিন পরে জিয়া আমিন রাড়ীর দেশে ফেরা নিয়ে একদিকে বামরাইলে জনমনে বইছে স্বস্তির ঢেউ, বিপরীতে চরম হতাশায় নিমজ্জিত ষড়যন্ত্রকারী ও স্বৈরাচার শেখ হাসিনার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দোসররা। এছাড়া সাবেক সফল ইউপি সদস্য ও বিএনপি নেতা মোঃ জিয়া আমিন রাড়ী দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন এবং তার জন্ম ভূমি বামরাইলে পৌছাবার তারিখ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য,বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টুসহ উজিরপুর উপজেলা বিএনপির নের্তৃবৃন্দদের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে জানাবেন তিনি।

উজিরপুর, রাজনীতি, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা