; ;
facebook Youtube google+ twitter
×

স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ কাজী শাওনের অভিযান, মাদকসহ গ্রেপ্তার আনোয়ারের -৬ মাসের কারাদণ্ড

11:56 pm, August 7, 2026
Spread the love

বিশেষ প্রতিনিধি, বরিশাল: বরিশাল নগরীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কঠোর অভিযানে নেমেছেন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কাজী শাওন। তার নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন স্থানীয় মোহাম্মদ আনোয়ার (৫৯)। পরবর্তীতে বিজ্ঞ আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ আনোয়ার নগরীর বাটার রোড এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে, পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে পূর্বেও ৭টি মাদক মামলা রয়েছে।

আইনশৃঙ্খলারীতি ও সামাজিক শান্তি বজায় রাখতে এসআই কাজী শাওনের ধারাবাহিক ও জোরালো ভূমিকার কারণে গত ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত মাত্র ৮ দিনে মোট ১৭ জন মাদকসেবী ও কারবারিকে গ্রেপ্তার করে বিচারালয়ে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

এ বিষয়ে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কাজী শাওন জানান, মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে। নগরীকে মাদকমুক্ত করতে অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।

নগরবাসী স্টিমারঘাট ফাঁড়ির এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

অনলাইন ডেস্ক, বরিশাল, বরিশাল বিভাগ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা