সকাল ৯:০৬ ; রবিবার ; ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়

১:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
Spread the love

এম.জাহিদ , বরিশাল::: বরিশাল নগরীর আলোচিত আবাসিক প্রতিষ্ঠান হোটেল পপুলার-এ নারীসহ প্রবেশের পর আর্থিক লেনদেন ও মোবাইল ফোন সংক্রান্ত বিরোধের জেরে জাহিদ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আটক যুবক নিজেকে বরিশাল ক্রাইম পত্রিকার সম্পাদক শাহ আলম শাহ’র ছেলে বলে পরিচয় দেন।

হোটেল সূত্রে জানা গেছে, রাতভর নারী নিয়ে অবস্থানের পর সকালে বিল ও মোবাইল ফোন নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন ভোটার/ গেস্ট জাহিদ। একপর্যায়ে হোটেল স্টাফ শাহিনের সঙ্গে বাকবিতণ্ডা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনার এক পর্যায়ে হোটেল স্টাফ শাহিন ফোন নিয়ে বাহিরে চলে যায় হোটেলের বিল পরিশোধ করে পরিশোধ করে মোবাইল নিতে বলে। পরক্ষনে জাহিদের পিতা শাহ আলম শাহ খবর পেয়ে সুকৌশলে সু চতুর এই টাউট সম্পাদক নলছিটি থানায় একটি সাধারণ ডাইরী করেন এবং সেটির কপি নিয়ে হাজির হয় বরিশাল মডেল কোতোয়ালি থানায়। থানার ওসি এবং
নানীবুড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসিম উদ্দিনের নেতৃত্বে এএসআই বোরহান উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জাহিদকে আটক করে ফাঁড়িতে নেওয়া হয়।
সূত্র জানায়, ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। পরে বিষয়টি বরিশাল কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

রাত প্রায় ১২টার দিকে বরিশাল ক্রাইম পত্রিকার সম্পাদক পরিচয়ে শাহ আলম শাহ ফাঁড়িতে উপস্থিত হয়ে ছেলেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ সময় বিভিন্ন পরিচয়ে কয়েকজন ব্যক্তি ফাঁড়ি প্রাঙ্গণে ভিড় করেন এবং তদবিরের চেষ্টা চালান যা সরজমিনে উপস্থিত প্রত্যক্ষদর্শী এই সংবাদকর্মী। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্টদের থানায় পাঠানো হয়।

ঘটনায় নতুন মোড় আসে, যখন জানা যায়,আটকের দিনই (২৪/০২/২০২৬) ঝালকাঠির নলছিটি থানায় জাহিদকে (জিডিতে উল্লেখিত নাম: মোঃ জিহাদুল ইসলাম, বয়স ২০) নিখোঁজ দেখিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৯১৮, জিডি করা হয়েছে। জিডিতে আবেদনকারী হিসেবে এইচ এম শাহআলম শাহ উল্লেখ করেন, তার ছেলে ২৩/০২/২০২৬ তারিখ দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি, ব্যবহৃত একাধিক মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। নিখোঁজ ব্যক্তির বর্ণনায় গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি, পরনে পাঞ্জাবি ও বরিশাল ক্রাইম পত্রিকার কার্ড ও প্রেস লেখা একটি কটি ছিল বলে উল্লেখ করা হয়।
সচেতন মহলের দাবি, যে সময়ে জিডিতে নিখোঁজ দেখানো হয়, সে সময়ই জাহিদ বরিশালে অবস্থান করছিলেন এবং পরে হোটেল পপুলার থেকে আটক হন, যা ঘটনার সঙ্গে জিডির তথ্যের সাংঘর্ষিক দিককে সামনে আনছে।
সাংবাদিক মহলে বিতর্কের কেন্দ্রবিন্দুতেও রয়েছে পিতা এইচ এম শাহ আলম এর নাম।
স্থানীয় সাংবাদিক মহলে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, কিছু ব্যক্তি পত্রিকার পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন শাহ আলম শাহ, নাম মাত্র পত্রিকা মাঝেমধ্যে ছাপা হলেও তথাকথিত,ভুঁইফোড় অপেশাদারদের অর্থের বিনিমনে অর্ধ হাজার আইডি কার্ড বিক্রি করেছে এই শাহ আলম ।
বরিশাল কোতোয়ালি মডেল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন-উল-ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। জিডির তথ্য ও আটকের ঘটনার মধ্যে কোনো অসঙ্গতি থাকলে তা খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে বরিশাল ও ঝালকাঠি জেলায় ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বরিশাল, বরিশাল বিভাগ, শিরোনাম, সারাদেশ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা