সকাল ৯:০৩ ; রবিবার ; ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

এএসআই আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার

৫:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৬
Spread the love

স্টাফ রির্পোটার।। বরিশাল নগরীর ভাটার খাল এলাকায় অভিযান চালিয়ে দুই ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ির এএসআই আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন ভাটার খাল এলাকার আইয়ুব আলীর ছেলে ছগির এবং হাকিম আলীর ছেলে আবুল কালাম। পুলিশ জানায়, তাঁদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাসিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভাটার খাল এলাকায় অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হলেও এএসআই আমিনুল ইসলামের নেতৃত্বে কৌশলীভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সম্ভাব্য প্রতিরোধের আশঙ্কা থাকলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে দুই আসামিকে আটক করতে সক্ষম হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিরা চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘদিন ধরে তাঁরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন।

এর আগেও একই এলাকায় এএসআই আমিনুল ইসলামের নেতৃত্বে সফল অভিযান পরিচালিত হয়েছে। গত ১৭ নভেম্বর ভাটার খাল এলাকা থেকে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারি কালা মাসুমকে গ্রেপ্তার করেন তিনি। ওই অভিযানের পর থেকে এলাকায় অপরাধ দমনে পুলিশের তৎপরতা বাড়ানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে।
গ্রেপ্তারের পর দুই আসামিকে কোতোয়ালি থানায় নেওয়া হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন-উল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হচ্ছে বলে  জানিয়েছেন পুলিশ।

অনলাইন ডেস্ক, বরিশাল, বরিশাল বিভাগ, শিরোনাম, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা