সন্ধ্যা ৭:০৯ ; রবিবার ; ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

রাষ্ট্রসংস্কার হোক আল্লাহর হুকুমের ভিত্তিতে — নিজাম উদ্দিন

৭:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫
Spread the love

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:আল্লাহর হুকুমের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের দাবি জানিয়েছেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন। শনিবার (২৫ অক্টোবর) সকালে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ দাবি জানান।

“তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা” শীর্ষক এই সুধী সমাবেশের আয়োজন করে হেযবুত তওহীদ বরিশাল জেলা শাখা। সভায় সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন বলেন,

“স্বাধীনতার পর ৫৩ বছরে সংবিধানে ১৭ বার সংশোধনী আনা হয়েছে, অসংখ্য আইন প্রণয়ন হয়েছে, কিন্তু জাতির কোনো মৌলিক সংকটের টেকসই সমাধান হয়নি। এর মূল কারণ মানবরচিত জীবনব্যবস্থার ব্যর্থতা। শান্তির জন্য অবশ্যই আল্লাহর দেয়া তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন করতে হবে।

তিনি আরও বলেন,ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়ার সাথে ইসলামের কোনো বিরোধ নেই। কিন্তু প্রচলিত ব্যবস্থায় জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই পার্লামেন্টে গিয়ে আইন রচনা করেন, যা আল্লাহর সার্বভৌমত্বের পরিপন্থী। আমাদের প্রস্তাবিত তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় ন্যায়-অন্যায়ের মানদণ্ড হবে আল্লাহর বিধান।

সভায় সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের বরিশাল জেলা সভাপতি মো. লোকমান হোসেন এবং সঞ্চালনা করেন আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উখবাহ, মহানগর সভাপতি নূর মোহাম্মদ আরিফ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, এপিপি এডভোকেট মনিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরিশাল বুরো প্রধান মুরাদ হোসেন, কর্নকাঠী কলেজের প্রভাষক শমিত রায়হান, এডভোকেট রাসেল জোমাদ্দার, এডভোকেট দুলাল হোসেন, শিক্ষক মোকলেসুর রহমান, সাংবাদিক সুকান্ত অপি, রবিউল ইসলাম, নৌ শ্রমিক ফেডারেশনের সভাপতি শেখ আবুল হোসেনসহ বরিশালের গণমাধ্যমকর্মী ও সুধীজনেরা।

 

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!