সন্ধ্যা ৭:০৮ ; রবিবার ; ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরগুনায় বিএনপির পদযাত্রায় পুলিশের লাঠিচার্জের অভিযোগ

২:১৫ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥ বরগুনায় বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা ও লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এতে ২৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির। শনিবার (১৯ আগস্ট) সকালে বরগুনা প্রেস ক্লাব চত্বরে এ ঘটনা ঘটে।

দায়িত্বশীল নেতাকর্মীরা জানান, বরগুনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিলে নেতাকর্মীরা সমবেত হয়। সেখান থেকে সকাল সাড়ে ১০টার দিকে পদযাত্রা বের হয়ে প্রেস ক্লাব চত্বরে পৌঁছালে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে নেতাকর্মীরা উত্তেজিত হলে পুলিশ লাঠিচার্জ করে পদযাত্রাটি ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশকিছু নেতাকর্মী আহত হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম, যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েলসহ ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি পদযাত্রা বের করে প্রেস ক্লাব চত্বরে এলে পুলিশ তাতে বাধা দেয়। নেতাকর্মীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করেন তারা। এতে আমাদের কমপক্ষে ২৫ জন নেতাকর্মী আহত হন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা কোনো লাঠিচার্জ করিনি। তাদের নিজেদের ধাক্কাধাক্কিতে হয়তো কেউ আহত হতে পারে।

বরিশাল বিভাগ, রাজনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!