রাত ১:৫৮ ; সোমবার ; ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের ‘ত্রাসের রাজত্ব!

৮:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬
Spread the love

এম. জাহিদ।।  বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ বি এম সোলায়মান মাসুমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নারী কর্মীদের যৌন হয়রানি, ঘুস বাণিজ্য এবং সাংবাদিকদের প্রতি চরম অবমাননাকর মন্তব্য করার এক বিস্ফোরক অভিযোগ উঠেছে। অডিও রেকর্ডে তাকে সাংবাদিকদের ‘জারজ সন্তান’ এবং নারী কর্মীদের বেশ্যা ও সেকেন্ড হ্যান্ড মাল’ হিসেবে সম্বোধন করতে শোনা গেছে। শুধু তাই নয় নিজের অপরাধ ঢাকতে কর্মচারীদের জিম্মি করে বাধ্যতামূলক মানববন্ধন করানোর মতো নজিরবিহীন ঘটনাও ঘটিয়েছেন তিনি। এদিকে অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই কর্মকর্তার অঢেল অবৈধ সম্পদের তথ্য।

 অডিও রেকর্ডে অশালীনতার প্রমাণ ও লিগ্যাল নোটিশ। তথ্যমতে গত ১৬ মার্চ ২০২৬ তারিখে একটি দাপ্তরিক সভায় ডা. সোলায়মান মাসুম চরম অপেশাদার আচরণ করেন। তিনি মন্তব্য করেন যে, জার্নালিজমে ডিগ্রি ছাড়া অন্য সব সাংবাদিক ‘পিওর জারজ’ (Pure Bastard)। এছাড়া সভায় উপস্থিত নারী কর্মীদের উদ্দেশ্যে তিনি ‘লিপস্টিক ও পারফিউম মাখলে বেশ্যা এবং উম্মে হাবিবা ছন্দা নামের এক কর্মীকে সেকেন্ড হ্যান্ড মাল বলে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। এই ঘটনায় বরিশাল জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ মুশফিকুর রহমান রাফির মাধ্যমে তাকে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪৯৯, ৫০০ (মানহানি)  ৫০৯ (নারীর অমর্যাদা) এবং সাইবার নিরাপত্তা আইনে মামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরোজমিন অনুসন্ধানে জানা যায়, ডা. সোলায়মানের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় পরিবার কল্যাণ পরিদর্শিকা উম্মে হাবিবা ছন্দার বেতন দীর্ঘ ছয় মাস বন্ধ রাখা হয়। এমনকি দুর্ঘটনায় তার গর্ভপাত ঘটার পরেও তাকে ছুটি না দিয়ে উল্টো বিভাগীয় মামলা ও শোকজ করা হয়েছে। ২০২৪ সালে রাফিয়া নাসরিনসহ একাধিক নারী কর্মীর সাথে তার কেলেঙ্কারির খবর স্থানীয় পর্যায়ে উঠে এলেও তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা পঙ্কজ নাথের আশীর্বাদে তিনি পার পেয়ে যান বলে বিসস্ত সূত্র জানায়। উল্লেখ্য, ডা. সোলায়মান এতটাই নারীবিদ্বেষী যে, তার স্ত্রী উচ্চ শিক্ষিত হওয়া সত্ত্বেও তাকে কোনো চাকরি করতে দেননি।

অভিযোগ রয়েছে, এই দপ্তরে ঘুস ছাড়া কোনো কাজ হয় না। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করেন জনৈক হেমায়েত সাহেব। কোনো কর্মী পেনশন বা ছুটিতে গেলে তাকে বিপুল পরিমাণ টাকা দিতে বাধ্য করা হয়। টাকা না দিলে ফাইল আটকে দেওয়া বা দুর্গম এলাকায় বদলির হুমকি দেওয়া হয়। অন্যদিকে, অনুগত এফপিআইদের (FPI) তিনি হাতে রাখেন, যার ফলে তারা নিজ নিজ ইউনিয়নে না থেকে মেহেন্দিগঞ্জ সদরে আড্ডা দিয়ে সময় কাটান।

 

সম্প্রতি ডা. সোলায়মানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হলে তিনি কর্মীদের ওপর চাপ সৃষ্টি করেন। চাকরি বাঁচানোর তাগিদে কর্মীরা মানববন্ধনে দাঁড়াতে বাধ্য হন, যেখানে ব্যানারে লেখা ছিল,

[উম্মে হাবিবা ছন্দা মিথ্যা অভিযোগ দিয়ে

মেহেন্দীগঞ্জের পরিবার পরিকল্পনায় কর্মরত ডা. এবি সোলায়মান মাসুম এর বিরুদে অনলাইন এবং স্থানীয় দৈনিক পত্রিকায় মিথ্যা, হয়রানিমূলক ও কুরুচিপূর্ণ সংবাদদের প্রতিবাদ। তীব্র প্রতিবাদ এ

মানব বন্ধন আয়োজনে মেহেন্দীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারীবৃন্দ]

 

মানববন্ধনের একাধিক কর্মীরা বলেন,আমরা নিরুপায়।  স্যারের বিরুদ্ধে যেতে পারবো না।যারা ছুটিতে ছিলেন, তাদের বাড়িতে পিয়ন পাঠিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে। এদিকে, তদন্ত কমিটির প্রধান ডা. সুরেন্দ্রনাথ সাহার বিরুদ্ধেও উঠেছে দুর্নীতির অভিযোগ। ভুক্তভোগীদের দাবি, তদন্ত গোপনে করার কথা থাকলেও তা অভিযুক্ত সোলায়মানের সামনেই করা হয়েছে, যাতে কেউ মুখ খুলতে সাহস না পায়। অভিযোগ উঠেছে, তদন্ত কমিটি ওই কর্মকর্তার ‘অবৈধ অর্থের’ কাছে নতি স্বীকার করতে পারে।

এদিকে কেঁচো খুঁড়তে গিয়ে মিললো সাপের সন্ধান! অঢেল সম্পদের পাহাড়।  অনুসন্ধানে ডা. সোলায়মান ও তার পরিবারের বিপুল সম্পদের খোঁজ মিলেছে। তার পিতা অবসরপ্রাপ্ত কাস্টমসের অফিস সুপার ছালাউদ্দিন বেপারী ছিলেন পঙ্কজ নাথের ঘনিষ্ঠ সহযোগী। পঙ্কজ নাথের প্রভাব খাটিয়ে তারা মেহেন্দিগঞ্জের সদর ইউনিয়নের মেম্বার পদসহ বিভিন্ন সুবিধা ভোগ করেছেন। ডা. সোলায়মানের মালিকানাধীন সম্পদের মধ্যে রয়েছে:

 ঢাকা উত্তরায় ফ্লাট ও ফরিদপুরের ওয়ারলেস পাড়ায় বহুতল ভবন। বরিশালের কাশীপুরে বিঘায় বিঘায় জমি, মেহেন্দিগঞ্জের বদুরপুরে  আলিশান বিলাশ বহুল বাড়ী। ইউনিএইড হাসপাতালের মালিক।

সরকারি সাধারণ বেতনে একজন কর্মকর্তার পক্ষে এমন রাজকীয় জীবন ও অঢেল সম্পদ গড়ে তোলা কীভাবে সম্ভব, তা নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে।

 

এসব বিষয়ে অভিযুক্ত ডা. সোলায়মান মাসুমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কৌশলে এড়িয়ে যান। তবে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মাহবুব মোর্শেদ জানান, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং প্রতিবেদকে নিয়ে সত্য মিথ্যা যাচাই করবে।

বরিশাল এবং মেহেন্দিগঞ্জের সাংবাদিক সমাজ ও ভুক্তভোগী নারী কর্মীরা অবিলম্বে এই বিতর্কিত কর্মকর্তার অপসারণ এবং উচ্চপর্যায়ের জুডিশিয়াল তদন্তের মাধ্যমে তার অবৈধ সম্পদ ও অপকর্মের বিচার দাবি করেছেন।

 

ভরা মিটিংয়ে ডা. সোলায়মান মাসুম প্রায়ই দম্ভোক্তি করেন,আমিই তো ডিডি ডাইরেক্টর (DD Director), আমার কেউ কিছু করতে পারবে না। এই দম্ভের উৎস তার দীর্ঘ ৮ বছরের প্রভাব এবং রাজনৈতিক খুঁটি। তবে সাংবাদিক সমাজ ও সুশীল সমাজ বলছে “টাকার কাছে সবাই বিক্রি হয় না সত্যের জয় সু- নিশ্চিত।

 

  ডা. সোলায়মান মাসুম এর পিতা ছালাউদিদিন মাসে ২৫ -২৬ হাজার টাকা বেতনে চাকরী করে  সোলায়মানকে পড়াশোনা করায় আফতাবনগরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে যেখানে ভর্তি থেকে শুরু করে ৪ বছরের স্নাতক (Honours) শেষ করতেই খরচ আনুমানিক ১৫ -২০ লক্ষ টাকা। এবং ছোট ছেলেকেও পড়াশোনা করিয়েছেন প্রাইভেট ইন্জিনিয়ারিং কলেজ থেকে। মূল বেতনের সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা যুক্ত হয়ে একজন কর্মরত অফিস সুপারের  এতটা রাজার মতো    কি আদৌ এত বিলাস বহন ভাবে সন্তানদের পড়াশুনা করানো চালিয়ে যাওয়া সম্ভব?

 

ফর্মাল নিউজ -এর অনুসন্ধানী প্রতিবেদন চলমান…থাকছে আগামী পর্বে…

হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা