সকাল ৯:০৯ ; রবিবার ; ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

মুছাব্বির হত্যা: ঢামেকে বাড়ছে বিএনপি নেতাকর্মীদের ভিড়

৬:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৬
Spread the love

রাজধানীতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার পর বুধবার দিনগত মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে গ্রিন রোডের স্টার কাবাব হোটেলের পাশের গলিতে এ গুলিবিদ্ধের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আনোয়ার নামের আরো একজন।

 

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম জানান, স্টার কাবারের পাশের ওই গলিতে দুজনকে গুলি করে সন্ত্রাসীরা।

এর মধ্যে একজন মারা গেছেন। তাদের বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা উত্তর সিটির ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মজিদ মিলন জানান, রাত ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে মুছাব্বির ও আনোয়ার চা পান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ত্রাসীরা পর পর পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দ্বিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।

 

রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন দুজন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। তার মৃত্যুর পর সারা দেশেই ব্যাপক প্রতিক্রিয়া হয়।

অনলাইন ডেস্ক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা