- বরিশাল প্রতিনিধি: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) বহুল আলোচিত ও বিতর্কিত অফিস সহায়ক মো. আব্দুল সবুর খানকে অবশেষে খুলনা মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।
গত ১১ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, বদলিকৃত নতুন কর্মস্থল খুলনা মেডিকেল কলেজে তাঁকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে ৪র্থ কর্মদিবসে তিনি সরাসরি স্ট্যান্ড রিলিজ (অব্যাহতিপ্রাপ্ত) বলে গণ্য হবেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে সবুর খানের নানা বিতর্কিত কর্মকাণ্ড ও অনিয়ম নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মচারীদের মধ্যে তাঁর আচরণ নিয়ে তৈরি হয়েছিল নানা জটিলতা।
অধিদপ্তরের এই বদলির আদেশের পর ক্যাম্পাসে দীর্ঘদিনের বিরাজমান ক্ষোভ ও অসন্তোষের অবসান ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনলাইন ডেস্ক, বরিশাল, বরিশাল বিভাগ, স্বাস্থ্য, হোম



