সন্ধ্যা ৭:০৬ ; রবিবার ; ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশাল জেলা ছাত্রদলের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন আসিফ আল মামুন

১২:১৪ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৬
Spread the love

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল জেলা শাখার নতুন আংশিক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় সংসদ। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে প্রকাশিত এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন উদীয়মান ছাত্রনেতা আসিফ আল মামুন।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অনুমোদনের পর গত কয়েকদিন আগে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌহিদুল ইসলাম (হিমালয়) এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মোঃ আল আমিন মুন্না।
রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় নেতাকর্মীদের মতে, আসিফ আল মামুনের এই নতুন দায়িত্বপ্রাপ্তি বরিশাল জেলা ছাত্রদলের রাজনীতিতে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। দলের প্রতি তার দীর্ঘদিনের নিষ্ঠা ও সক্রিয় ভূমিকার কারণে তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা।
নবনির্বাচিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুনকে নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। তারা আশা প্রকাশ করছেন, তার বলিষ্ঠ নেতৃত্বে বরিশাল জেলায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনটি আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হবে।

 

কমিটির প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়করা হলেন,আবুল কাশেম মোড়ল, মোঃ ইমরান আহমেদ (ইমন), মোঃ জাকিরুল ইসলাম টিপু, জাহিদ সাকিম (ববি), মুহসিন বিশ্বাস, আরিফ হোসেন (ববি), মোঃ ইমতিয়াজ চৌধুরী এবং মোঃ রাকিবুল ইসলাম (রাকিব পটু), সৈয়দ মাহমুদ হাসান।

জাতীয়, বরিশাল, বরিশাল বিভাগ, রাজনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!