; ;
facebook Youtube google+ twitter
×

গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব

12:55 pm, October 13, 2026
Spread the love

স্টাফ রির্পোটার:::বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানাধীন বগুড়া পুলিশ ফাঁড়ির সুদক্ষ ইনচার্জ এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এক সফল অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

​ ১৩ অক্টোবর ২০২৬, রাত ১২:১০ মিনিটের দিকে  গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া(নতুন বাজার)  ফাঁড়ির ইনচার্জ এসআই মাহফুজুর রহমানের চৌকস টিম বিসিসি ২০ নম্বর ওয়ার্ডের বৈদ্যপাড়া সংলগ্ন ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালসের সামনের পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করে।

​মাদকের বিরুদ্ধে এসআই মাহফুজুর রহমানের জিরো টলারেন্স নীতি ও দূরদর্শী পদক্ষেপে সংঘটিত এই অভিযানে হাতেনাতে গ্রেপ্তার হয় তিন মাদক কারবারি। আটককৃত আসামিরা হলোমোঃ গিয়াস উদ্দিন লিটন সিকদার (৪৯), পিতা- মৃত ইয়াকুব আলী সিকদার, মাতা- মৃত রহিমা বেগম, সাং- মধ্য নিয়ামতি, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল।

২. মোঃ সাগর (২৬), পিতা- মৃত ফরিদ মিয়া, মাতা- বিউটি বেগম, সাং- গঙ্গানগর (০২নং ওয়ার্ড), থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

৩. মোঃ হৃদয় (২৭), পিতা- মোঃ জাকির, মাতা- কহিনুর আক্তার, সাং- গঙ্গানগর (০২নং ওয়ার্ড), থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

​অভিযান শেষে বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহফুজুর রহমান জানান, বিএমপি এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। অপরাধ ও মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​উল্লেখ্য, এর দুদিন আগেও এই কর্মকর্তা বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছিলেন।

​”চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই স্লোগানকে সামনে রেখে এসআই মাহফুজুরের এমন সাহসী ও দক্ষ ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা বলছেন, প্রতিটি ফাঁড়ি ও থানায় এমন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা থাকলে খুব দ্রুত সমাজকে মাদকমুক্ত করা সম্ভব। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বরিশাল, বরিশাল বিভাগ, শিরোনাম, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার