; ;
facebook Youtube google+ twitter
×

বরিশাল নগরীতে থামছে না আবাসিক হোটেলের আড়ালে দেহ ও মাদক ব্যবসা

1:02 am, November 22, 2026
Spread the love
এম.জাহিদ / তানজিমুন রিশাদ।। অফিস শেষে বাসায় ফিরছিলেন বেসরকারি চাকরিজীবী রায়হান (ছদ্মনাম)। বরিশাল নগরীর পোর্ট রোড এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি আবাসিক হোটেলের সামনে থেকে এক কর্মচারী তাঁকে উদ্দেশ করে বলে ওঠেন, ‘ভাই, লাগবে?’ এমন অপ্রত্যাশিত ও অশালীন প্রশ্নে মুহূর্তেই বিভ্রান্ত ও বিব্রত হয়ে পড়েন তিনি। পরে কোনো রকমে বিষয়টি এড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। তাঁর এই তিক্ত অভিজ্ঞতা নগরীর আবাসিক হোটেলগুলোতে প্রকাশ্যে চলমান অনৈতিক কর্মকাণ্ডের ভয়াবহ চিত্রটিকে নতুন করে সামনে এনেছে।

বরিশাল নগরীর বিভিন্ন আবাসিক হোটেলকে ঘিরে দেহ ও মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের মাঝেমধ্যে চালানো অভিযান ও নজরদারি সত্ত্বেও এসব অপকর্ম পুরোপুরি বন্ধ হচ্ছে না। অভিযানের পর কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অদৃশ্য ইশারায় আবারও শুরু হয় একই কারবার। অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন রাজনৈতিক মহলের কতিপয় নেতার প্রভাব এবং প্রশাসনের কিছু অসাধু সদস্যকে ‘ম্যানেজ’ করেই একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এই অবৈধ সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে অভিযুক্ত মহলের কারও বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ও ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে নগরীর একাধিক আবাসিক হোটেল ও এর নেপথ্যে থাকা পরিচালকদের নাম উঠে এসেছে।

পোর্ট রোড ও ব্রিজ এলাকা: হোটেল পপুলার (পরিচালনায়  ফয়সাল), হোটেল অতিথি (পরিচালনায়  নাজেম), হোটেল চীল (পরিচালনায়  আলামিন) এবং হোটেল নসীব (পরিচালনায়  ফয়সাল)।

মহসিন মার্কেট এলাকা (ফায়ার সার্ভিসের বিপরীতে): দ্বিতীয় তলার হোটেল ভোলা এবং সাবেক হোটেল জোনাকি (বর্তমান ঝিনুক/মনপুরা, যেখানেও ফয়সালের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে)।

লঞ্চঘাট ও কাঠপট্টি এলাকা: লাইন রোডের হোটেল নূপুর এবং কাঠপট্টির হোটেল নক্ষত্র।এ ছাড়া বান্দ রোডে হোটেল চারুতে ভুয়া স্বামী-স্ত্রী পরিচয়ে কক্ষ ভাড়া দিয়ে অবাধে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযোগকারীদের দাবি, উল্লিখিত ব্যক্তিরা ও হোটেল কর্তৃপক্ষ পরস্পর যোগসাজশে নগরীর আবাসিক হোটেলকেন্দ্রিক এই অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। তাঁদের কাছে এসব হোটেল নিরাপদ আস্তানা হিসেবে পরিচিত।

স্থানীয় ও সচেতন মহলের আশঙ্কা, আবাসিক হোটেলকেন্দ্রিক এই অবাধ দেহ ও মাদক ব্যবসার কারণে নগরীর তরুণ সমাজ দ্রুত বিপথগামী হচ্ছে। এর ফলে এলাকায় চুরি, ছিনতাইসহ নানাবিধ সামাজিক অপরাধের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলেও তা স্থায়ী সমাধান না হওয়ায় প্রশাসনের নজরদারি ও অভিযানের কার্যকারিতা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে।

নগরীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা উদ্বেগ প্রকাশ করে বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সতর্ক হতে হবে। একই সঙ্গে আবাসিক হোটেলগুলোতে বোর্ডারদের সঠিক পরিচয় যাচাই, নিয়মিত তদারকি এবং অপরাধের প্রমাণ মিললে হোটেল সিলগালা করাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম মুঠোফোনে জানান, “আবাসিক হোটেলের আড়ালে দেহ ও মাদক ব্যবসার বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ সব সময় জিরো টলারেন্স নীতিতে সোচ্চার রয়েছে। এ বিষয়ে কোনো প্রভাবশালী বা কারও সঙ্গেই আপস করা হবে না।

নগরবাসীর জোরালো দাবি, কেবল লোকদেখানো সাময়িক অভিযান নয়, প্রতিটি আবাসিক হোটেলে নিয়মিত ও কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি এই অপকর্মের নেপথ্যে থাকা মূল হোতা, রাজনৈতিক পৃষ্ঠপোষক এবং প্রশাসনের কোনো অসাধু সদস্য জড়িত থাকলে তাঁদেরও সুষ্ঠু তদন্তের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

নারী ও শিশু, বরিশাল, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  সাহসী সাংবাদিক মুজিব ফয়সালের শুভ জন্মদিন আজ   পুনর্বহালের গুঞ্জন নাকচ, বহাল বিতর্কিত কমিটি   শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়