; ;
facebook Youtube google+ twitter
×

বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য

8:09 pm, October 30, 2026
Spread the love

কে এম জহিরুল ইসলাম, বরিশাল::: বরিশাল নগরীর ঐতিহ্যবাহী পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশ মাছের কেনাবেচাকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে সিন্ডিকেট পরিচালনা এবং কৌশলে কৃত্রিমভাবে মাছের দাম বাড়ানোর গুরুতর অভিযোগ উঠেছে। এই চক্রের কারসাজিতে সাধারণ ক্রেতা ও প্রান্তিক ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজারে ১০ থেকে ১৫ জনের একটি চক্র সক্রিয় রয়েছে। তারা নিজেদের মধ্যে নিবিড় যোগাযোগের মাধ্যমে ইলিশ মাছের সরবরাহ, দরদাম এবং বিক্রির পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে।

অনুসন্ধানে ও স্থানীয় সূত্রে জানা যায়, চক্রটি সাধারণ ক্রেতাদের বোকা বানাতে অভিনব কৌশল অবলম্বন করে থাকে। চক্রের একজন সদস্য বিশেষ কায়দায় প্লাস্টিকের ব্যাগে কলাপাতা ও বরফ দিয়ে ইলিশ মাছ বাজারে নিয়ে আসেন, যা দেখলে মনে হয় মাছগুলো নদী থেকে সদ্য ধরা হয়েছে। এরপর চক্রের আরেক সদস্য ক্রেতার ছদ্মবেশ ধারণ করে ওই মাছের অস্বাভাবিক দরদাম শুরু করেন এবং বাজারের প্রকৃত দামের চেয়ে অনেক বেশি দাম প্রস্তাব করেন।

এ সময় চক্রের বাইরের কোনো সাধারণ ক্রেতা বা খুচরা ব্যবসায়ী ওই মাছে আগ্রহ দেখালে তাদের কাছে মাছ বিক্রি করতে টালবাহানা বা অনীহা প্রকাশ করা হয়। এমনকি কোনো ক্রেতা পুরো মাছের ঝুড়ি বা হালি কিনতে না চাইলে চক্রের পূর্বনির্ধারিত অন্য এক সদস্য এসে বাকি অর্ধেক মাছ কেনার ভান করেন। এভাবে নিজেদের মধ্যে যোগসাজশ করে সাধারণ ক্রেতাদের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি এবং মাছের দাম চড়া রাখতে বাধ্য করা হয়।

বাজারের এই কৃত্রিম ও অসহযোগিতাপূর্ণ পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, একটি সিন্ডিকেটের জিম্মায় চলে গেছে দক্ষিণাঞ্চলের অন্যতম বড় এই মৎস্য আড়ত। বর্তমান পরিস্থিতিতে বাজারে মাছের প্রকৃত দাম নির্ধারণ এবং নির্বিঘ্নে অবাধ কেনাবেচা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশ কেনাবেচায় চলমান এই অনিয়মের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ভুক্তভোগী ক্রেতারা। দ্রুত অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাজারে স্বচ্ছ ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

সাধারণ ক্রেতাদের প্রত্যাশা, কোনো সিন্ডিকেটের খামখেয়ালি বা কারসাজিতে নয়, বরং বাজারে ইলিশের দাম নির্ধারিত হোক কেবল প্রকৃত চাহিদা ও সরবরাহের স্বাভাবিক বাস্তবতার ওপর ভিত্তি করে।

জাতীয়, বরিশাল বিভাগ, শিরোনাম, সারাদেশ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২