রাত ৯:৩০ ; রবিবার ; ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ইরানে হামলার লক্ষ্য দেশটির সরকার পরিবর্তন নয়: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১:০৭ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২৫
Spread the love

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার লক্ষ্য দেশটির সরকারের পরিবর্তনের উদ্দেশে নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ। তিনি এও বলেছেন, ওয়াশিংটন আলোচনার জন্য উদ্বুদ্ধ করে এমন ব্যক্তিগত বার্তাও তেহরানকে দিয়েছিল।

 

 

রোববার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গতকাল শনিবার স্থানীয় সময় রাতে মার্কিন বাহিনী ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা—নাতাঞ্জ, ইসফাহান ও ফোরদোতে হামলা চালায়।

 

 

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে পরিচালিত অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।

 

হেগসেথ বলেন, ‘এই মিশনের উদ্দেশ্য কখনোই (ইরান) সরকারের পরিবর্তন ছিল না। প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) একটি নিখুঁত অভিযানের অনুমোদন দিয়েছেন, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে আমাদের জাতীয় স্বার্থের প্রতি হুমকিগুলো ঠেকানো।’

 

তিনি ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘অতীতে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে দেওয়া প্রতিশোধের হুমকি বাস্তবায়ন করলে তার পরিণতি ইরানকে ভোগ করতে হবে।’

 

তিনি আরও বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আত্মরক্ষায় যথাযথ পদক্ষেপ নেবে।’

 

এদিকে তেহরানও সাফ জানিয়ে দিয়েছে, তারা আত্মরক্ষার জন্য সর্বোচ্চটুকু করবে।

 

এ হামলার জবাবে আজ স্থানীয় সময় সকালে ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে বহু মানুষ আহত হয়েছেন এবং তেল আবিব শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

রয়টার্স

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!