; ;
facebook Youtube google+ twitter
×

মিরপুরে ৬ তলা ভবনে আগুন

1:11 am, June 23, 2025
Spread the love

রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় গ্যারেজে আগুন লেগেছে। শনিবার (২২ জুন) রাতে সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

ফায়ার সার্ভিসের অফিসার রাকিবুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন, ‘মিরপুর এক নম্বরের ঈদগাহ মাঠের পাশে ছয়তলা ভবনের নিচতলায় গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মিরপুর ফায়ার স্টেশনের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

 

তিনি আরও বলেন, ‘আমরা ১১টা ৪৫ মিনিটের দিকে আগুনের সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করি।’

 

স্থানীয় লোকজন জানিয়েছেন, ঈদগাহ মাঠের পাশে বাড়িটিতে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দ্রুত দোকান ও আশপাশের এলাকা থেকে সরে যান।

 

ফায়ার সার্ভিসের ইউনিট দুটি রাত পৌনে ১২টার মধ্যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখন পর্যন্ত আগুন কীভাবে লেগেছে তা জানা যায়নি। কেউ হতাহত হয়েছে কি না, সেটিও নিশ্চিত নয়। তবে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

 

ঘটনাস্থলে লোকজনের ভিড় দেখা গেছে। আগুনে পিৎজা দোকান ও নিচতলার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা