; ;
facebook Youtube google+ twitter
×

মাদ্রাসা শিক্ষার্থীকে হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন

1:35 am, April 5, 2024
Spread the love

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় মো. ইয়ামিন (১৩) নামে এক মাদ্রাসাছাত্রকে হাত-পা ও মুখ বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ২০ রমজান থেকে ইতেকাফে না বসার কারণে মাদ্রাসার সহকারী শিক্ষক মো. হাবিবের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম হামিউসুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের কক্ষে ঘটনাটি ঘটে। এ ঘটনায় মাদ্রাসাছাত্র ইয়ামিনের বাবা দুলারহাট থানায় অভিযোগ করেন। ইয়ামিন চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ পেয়ে দুলারহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নির্যাতনের শিকার ইয়ামিন উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে। আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম হামিউসুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

মাদ্রাসাছাত্র ইয়ামিন ও তার বাবা মোহাম্মদ হোসেনের অভিযোগ, মাদ্রাসার মোহতামিম মুফতি শামিম ওমরাহ হজ করতে সৌদি আরব গেছেন। ইয়ামিনকে ২০ রমজানে ইতেকাফে বসতে বলেন মাদ্রাসা শিক্ষক হাবিব। ইয়ামিন ইতেকাফে না বসে বাসায় চলে যায়। ২০ রমজান রাতে বাসায় থাকে সে। সোমবার সকালে ইয়ামিন মাদ্রাসায় এলে শিক্ষক হাবিব টাকা চুরির অপবাদ দিয়ে হাত-পা ও মুখ বেঁধে বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত জখম করেন।

আহতাবস্থায় ইয়ামিনকে সোমবার তারাবির পর থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত মাদ্রাসায় আটকে রাখেন শিক্ষক হাবিব। ইয়ামিনের বাবা মোহাম্মদ হোসেন বুধবার বিকালে খবর পেয়ে ইয়ামিনকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। অভিযোগ করেন দুলারহাট থানায়।

ঘটনার পর থেকে অভিযুক্ত সহকারী শিক্ষক হাবিব পলাতক থাকার কারণে তার কাছ থেকে কোনো বক্তব্য জানা যায়নি।

মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম জানান, মাদ্রাসার ছাত্র ইয়ামিনকে মারধর করার কারণে সহকারী শিক্ষক হাবিবকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মোহতামিম সৌদি আরব থেকে ওমরাহ হজ করে দেশে এলেই হাবিবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুলারহাট থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। তদন্ত করে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা