; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে খাবার যোগাতে বিরল রোগে আক্রান্ত তিন মেয়েকে নিয়ে ভিক্ষা করছেন মা

1:58 pm, August 25, 2023
Spread the love

স্টাফ রিপোর্টার, বরিশাল : বিরল এক চর্মরোগে আক্রান্ত তিন শিশুকে নিয়ে বরিশালের পথে-ঘাটে ভিক্ষা করতে দেখা গেছে অসহায় এক মাকে। মেয়েদের মুখে খাবার যোগাতেই তিন মেয়েকে নিয়ে পিরোজপুর থেকে বরিশালে এসে ভিক্ষা করছেন বলে জানান অসহায় রজিনা বেগম। তবে তার সন্তানদের এমন বিরল রোগ দেখে কথা বলাতো দূরে থাক তাদের ধারে কাছেও আসছে না কেউ। চিকিৎসকরা বলছেন, জন্মগত এই রোগ ভালো হওয়ার সম্ভবনা খুবই কম। তবুও বিভিন্ন চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার স্বরুপকাঠী উপজেলার সারেংকাঠি গ্রামের হাজী বাড়িতে তিন মেয়েকে নিয়ে থাকেন রজিনা বেগম। বড় মেয়ে মারিয়া (১২), মেজ মেয়ে মুনিয়া (৮) ও ছোট মেয়ে তোহা মনি (৩)। জন্ম থেকেই তিন মেয়ে বিরল এক চর্মরোগে আক্রান্ত। কিছুদিন আগে রজিনার স্বামী মহাসিনের মত্যু হয়। তারপর থেকে রজিনা বাড়ি থেকে প্রতিদিন তিন সন্তানকে নিয়ে বরিশাল শহরে এসে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন।

রজিনা বেগম বলেন, প্রতিদিন বরিশালে এসে ভিক্ষা করে বাচ্চাদের মুখে খাবার তুলে দিই। টাকার অভাবে তাদের টিকিৎসা করাতেও পারছি না। মা হয়ে ওদের কান্না আর সইতে পারছি না। কোনো বড় সাহায্য পেলে তাদের বড় ডাক্তার দেখাতাম।

তিনি আরও বলেন, এই রোগের কারণে তার মেয়েদের কোনো স্কুলেও ভর্তি নেয় না। ফলে তারা পড়ালেখা থেকেও বঞ্চিত। অসুস্থ শিশুগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, এই রোগের কারণে তাদের পাশে কেউ আসতে চায় না। এমনকি তাদের সঙ্গে কেউ কথাও বলে না।

মারিয়া জানায়, ‘জন্ম থেকেই আমাগো তিন বোনের এই রোগ। টাকার অভাবে মায় মোগো ভালো ডাক্তার দেহাইতে পারছে না।’ মারিয়া কেঁদে কেঁদে বলে, ‘শরীল ব্যথা আর চুলকানি নিয় আর বেঁচে থাকতে ইচ্ছে করে না।’

শিশু তিনটির এই রোগ দেখে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে বরিশাল জেলা প্রশাসন। জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভজ বলেন, বিরল চর্মরোগে আক্রান্ত তিনবোনকে দেখে খুব খারাপ লেগেছে। চোখে পানিও চলে এসেছে। পরে চর্ম বিশেষজ্ঞ ডা. রবিনকে দেখিয়ে তাদের ওষুধ কিনে দিয়েছি।

তিনি আরও বলেন, ওদের বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলাপ করলে তিনি দেখেই পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন। ভবিষ্যতে তাদের উন্নত চিকিৎসার জন্য প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও আশ্বাস দিয়েছেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, সমাজসেবা থেকে তাদের মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল বিভাগ, স্বাস্থ্য
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!