; ;
facebook Youtube google+ twitter
×

বিএনপি নেতার বাড়ির গেটে এ কেমন সাইনবোর্ড

11:14 pm, May 19, 2024
Spread the love

উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা যখন-তখন বাড়ির গেট নাড়া দিয়ে সজাগ করছেন। গেট খুলতেই বাড়ির ভেতরে প্রবেশ করে ভোট ভিক্ষা চাইছেন। আর এ কারণেই বিরক্ত হয়ে বাড়ির গেটে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ লিখে সাইনবোর্ড টাঙিয়েছেন এক বিএনপি নেতা।

বিষয়টি এখন পটুয়াখালীর বাউফলে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২১ মে অনুষ্ঠিত হবে বাউফল উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদিন প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা চাইছেন। এরই মধ্যে নির্বাচনি মাঠে গুঞ্জন ছড়িয়ে পড়ে- উপজেলা নির্বাচনে বাউফলে বিএনপি প্রার্থী না দিলেও ভোট প্রয়োগ করবে।

শীর্ষ কয়েকজন বিএনপি নেতার সঙ্গে এক প্রার্থীর চুক্তি হয়েছে। বিএনপির ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার জন্য আর্থিক লেনদেন করারও অভিযোগ উঠেছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ।

এদিকে এমন গুঞ্জনের মাঝে বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেনিন তার বাড়ির প্রধান গেটের সামনে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ লিখে সাইনবোর্ড টানিয়ে দেন। আর এতেই নজর পড়ে পথিকদের। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বলেন, এসব পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়। নির্বাচনে এলে বিএনপির ভরাডুবি হবে তাই তারা নির্বাচনে আসে না। জনগণ তাদের চায় না। এখন এসব লিখে নাটক করছে বিএনপি।

বিএনপি নেতা সামুয়েল আহমেদ লেনিন বলেন, যেহেতু আমি বিএনপি নেতা, আমার দল এ সরকারের সময়ে সব ধরনের নির্বাচন বর্জন করেছে। তাই আমি ভোট দেব না। প্রার্থীরা যখন তখন আমার কাছে ভোট চাইলে বিব্রতবোধ করি। এই পরিস্থিতি এড়াতে আমি বাসার গেটে এ ধরনের লেখা সাঁটিয়ে দিয়েছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, এভাবে সাধারণ মানুষকে ভোট দানে নিরুৎসাহিত করা অন্যায়। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা