; ;
facebook Youtube google+ twitter
×

অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাঙাচোরা বেঞ্চে অধিক ঝুঁকি নিয়ে ক্লাস করছে

6:53 pm, April 16, 2025
Spread the love

নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ভাঙাচোরা বেঞ্চে বসে ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে। এছাড়া বেঞ্চের সংখ্যা কম থাকায় একাধিক শিক্ষার্থীদের দাড়িয়ে ক্লাস করতে হচ্ছে। আতঙ্কে শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকরা। এই প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থীর সংখ্যা ৬ শতাধিক,শিক্ষক রয়েছে ১৭ জন,অফিস সহকারী বিভিন্ন পদে কর্মচারী রয়েছে ৬ জন।

এ স্কুলের শিক্ষার্থীরা লেখা-পড়ায় অনেক ভালো এবং মেধাবী শিক্ষার্থীর সংখ্যা অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে শীর্ষে অবস্থানে আছে। বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু ইউসুফ জানান,ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল বন্দরে ১৯২০ সালে এই স্কুলটি স্থাপিত হয়। এছাড়া স্কুলটি মহাসড়কের পার্শ্ববর্তী হওয়ায় অধিক শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে এবং উচ্চ শিক্ষিত শিক্ষক দ্বারা পাঠদান দেয়া হয়।

তাই লেখাপড়ায় অনেক ভালো। অপরদিকে স্কুলটি ২০০৩ সালে স্কুলটি পূর্ণঃর্নির্মাণ হওয়ার পরে এ পর্যন্ত কোন ভবন নির্মাণ হয়নি এবং বেঞ্চ বাবদ কোন সরকারি বরাদ্দ হয়নি। এডহক কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ কবির মিয়া জানান এই স্কুলে শিক্ষার্থী অনেক। কিন্তু পর্যাপ্ত বেঞ্চ না থাকায় শিক্ষার্থীদের খুব কষ্ট করে ক্লাস করতে হচ্ছে। উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন জানান বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান সরেজমিনে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত ওই শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বাবদ আর্থিক সহায়তার দাবি জানিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা মহোদয়ের সু-দৃষ্টি কামনা করেছেন।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা