বিকাল ৩:১৮ ; মঙ্গলবার ; ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশাল নগরীতে ছাত্রলীগ কর্মী প্রতারক জুম্মান-সাজ্জাদ গ্রেপ্তার

৬:২১ অপরাহ্ণ, মে ১২, ২০২৫
Spread the love

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীতে অভিযান চালিয়ে বেপরোয়া ছাত্রলীগ কর্মী জুম্মান শিকদার ও সাজ্জাদ’কে গ্রেফতার করেছে কাতোয়ালি মডেল থানা পুলিশ। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বরিশালে কম্পিউটার সামগ্রী সরবরাহের নামে ভূয়া টেন্ডার ও ওয়ার্ক অর্ডার দেখিয়ে ভুক্তভোগী ব্যক্তিকে কাজের অংশীদারিত্ব করার নামে তার কাছ থেকে গত তিন মাস আগে ২৫ লক্ষ টাকা নেয় জুম্মান ও সাজ্জাদ এবং তাকে একটি জাল চেক প্রদান করে।

তার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ক্যান্টনমেন্টের নাম ব্যবহার করে জালিয়াতি-প্রতারণার ঘটনায় রোববার (১১ মে) দুপুরে নগরীর কাকলির মোড় থেকে অভিযান চালিয়ে ব্যসিক কম্পিউটারের স্বত্বাধিকারী জুম্মান সিকদার এবং জে.কে.এস কম্পিউটারের স্বত্বাধিকারী সাজ্জাদ’কে প্রতারণার ঘটনায় গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন যুবলীগ নেতা ওয়াসীম দেওয়ানের অনুসারী ছিলেন তারা। আওয়ামী লীগের ক্ষমতার আমলে তাদের অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ ছিলো এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটককৃত দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, এছাড়াও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বরিশাল এর ঠিকাদারি কাজের ভুয়া ওয়ার্ক অর্ডার বানিয়ে ঠিকাদার সেজে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর কাজ উঠানোর আশ্বাসে আরেক ভুক্তভোগীর কাছ থেকে জুম্মান ০৫ লক্ষ ২৫ হাজার টাকা এবং সাজ্জাদ ০৫ লক্ষ ২৫ হাজার টাকা ধার নেয়_তার বিপরীতে একটি চেক প্রদান করে।

ভুক্তভোগী বরিশাল আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। যাহার মামলা সিআর নং ২৩০২/২৪ ও সিআর ২৩০৩/২৪। যাহা বিজ্ঞ আদালতে এখনো চলমান রয়েছে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!