দুপুর ২:০৯ ; মঙ্গলবার ; ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ছাত্রীর সাথে অনৈতিক কাজের অভিযোগে শিক্ষককে পুলিশে দিল জনতা

২:২৬ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৫
Spread the love

ভোলার বোরহানউডিদ্দনে ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রক্তিম চন্দ্র শর্মাকে হাতে-নাতে ধরে পুলিশের কাছে সোপর্দ উত্তেজিত জনতা।

বুধবার দুপুরে পৌরসভার হাওলাদার মার্কেটে রক্তিম শর্মার মালিকাধীন শর্মা কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে ছাত্রীর সাথে আপত্তিকর অবস্থায় দেখে উত্তেজিত জনতা ওই শিক্ষককে জুতার মালা পড়িয়ে পুলিশের হাতে তুলে দেন। ওই ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার দাবি করে শত শত পোস্ট দেখা গেছে।

শিক্ষক রক্তিম শর্মা উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের সত্য হরি শর্মার ছেলে।

একাধিক সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার গণিত বিভাগের শিক্ষক রক্তিম চন্দ্র শর্মা পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডে হাওলাদার মার্কেটে কম্পিউটার ট্রেনিং সেন্টারে শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দেন। বুধবার সকালে এক মুসলিম ছাত্রী একা তার কম্পিউটার সেন্টারে যান। দীর্ঘ সময় পর ওই ছাত্রীসহ তিনি রিক্সা যোগে বাজারে গিয়ে ফুল ও বিরিয়ানী আনেন। ওই সময় স্থানীয়রা ওই কম্পিটার সেন্টারে গিয়ে ওই শিক্ষক ও ছাত্রীকে আপত্তিকর অবস্থা দেখতে পান।

 

 

এরপর তাদেরকে ওই কম্পিউটার সেন্টারের ভিতর আটক করে রাখেন। ওই সময় ট্রেনিং সেন্টারের ভিতর জন্মনিরোধ সামগ্রীসহ অন্যান্য উপকরণ পাওয়া যায়। ওই খবর ছড়িয়ে পড়লে বিচারের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন নেয়ার চেষ্টা করেন। উত্তেজিত জনতা শিক্ষক রক্তিম শর্মা কে জুতার মালা পড়িয়ে পুলিশ ভ্যানে তুলতে বাধ্য করেন।

 

পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময়ও উত্তেজিত জনতা মারধর করার চেষ্টা করেন। স্থানীয়রা আরও জানান, এ শিক্ষকসহ আরেক শিক্ষক এর আগেও এরকম একাধিক অনৈতিক কর্মকান্ড করে পার পেয়ে যান। তাই তারা এ শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পাশাপাশি পূর্বের অভিযুক্ত শিক্ষকের অপসারন দাবি করেন।

 

জানতে চাইলে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খালেদা খানম বলেন, এ ব্যাপারে আগামিকাল (বৃহস্পতিবার)জরুরি সভা হবে। ওই সভায় ওই শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

 

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মো: সিদ্দিকুর রহমান জানান, ওই শিক্ষক এখন পুলিশের হেফাজতে রয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!