দুপুর ১:৫৩ ; মঙ্গলবার ; ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

পুলিশকে মারধর করে হাতকড়াসহ পালানো যুবক গ্রেপ্তার

২:১১ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৫
Spread the love

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাদকসহ আটকের পর পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মে) ভোরে উপজেলার ছয়গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিয়াজ ফকির বরিশালের উজিরপুর উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী ফকিরবাড়ি গ্রামের ছিদ্দিক ফকিরের ছেলে। তার বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে এবং সে একটি চিহ্নিত মাদক চক্রের সদস্য বলে জানায় পুলিশ।

 

এ ঘটনায় আগৈলঝাড়া থানায় পুলিশের পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে। এদিকে হামলায় আহত তিন পুলিশ সদস্যের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ মে) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের উত্তর পাশে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে অভিযান চালানো হয়। আগৈলঝাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মামুন হোসেনের নেতৃত্বে কনস্টেবল কামাল হোসেন ও সাইমুন আল সাকিবের উপস্থিতিতে অভিযানে ১৬ পিস ইয়াবাসহ রিয়াজ ফকিরকে আটক করে।

এলাকাবাসী জানায়, আটকের পর দুই হাতে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলতে গেলে রিয়াজ হঠাৎ করেই কনস্টেবল কামাল হোসেনকে লাথি মেরে ও কনস্টেবল সাইমুন আল সাকিবের বুকে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। তাকে ধরতে গিয়ে আহত হন এএসআই মামুন হোসেনও।

 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম বলেন, ওই ঘটনার পর আহত পুলিশ সদস্যদের তাৎক্ষণিকভাবে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কনস্টেবল কামাল হোসেন ও সাইমুন আল সাকিবকে ভর্তি করা হয় এবং এএসআই মামুন হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর অভিযান চালিয়ে শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!