; ;
facebook Youtube google+ twitter
×

উত্তেজনাপূর্ণ শেষ ২.৫০ মিনিট কী আলোচনা করেছেন পাইলট-এটিসি

2:25 am, May 17, 2025
Spread the love

কক্সবাজার থেকে উড্ডয়নের পর একটি চাকা ছিঁটকে পরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ ফ্লাইটটি যখন ঢাকার আকাশে দেখা যায়, তখনই ককপিটের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুম টানা যোগাযোগ স্থাপন করে চলে। ফ্লাইটটি নিরাপদে অবতরণের আগে ককপিটের পাইলট ও এটিসির শেষ ২ মিনিট ৫০ সেকেন্ডের উত্তেজনাপূর্ণ কথোপকথনের রেকর্ড এসেছে কালবেলার হাতে।

শুক্রবার (১৬ মে) সময় তখন বেলা দুইটা ১৯ মিনিট। ঢাকার বিমানবন্দরে এটিসি ফ্লাইটটি দেখতে পেয়ে পাইলটকে জিজ্ঞেস করা হয়, ‘আপনি কী এই অবস্থায় রানওয়ে ১৪ দিয়ে অবতরণের বিষয়টি কনফার্ম করছেন?

ককপিটে থাকা পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহ বলেন, ‘অ্যাফার্ম (হ্যাঁ নিশ্চিত করছি)।’

ককপিট থেকে অবতরণের নিশ্চয়তা পেয়ে এটিসি থেকে জানানো হয়, ‘রানওয়ে ১৪ অবতরণের জন্য প্রস্তুত আছে। আপনি অবতরণ করতে পারেন।’

এটিসির বার্তা পাওয়ার ৯০ সেকেন্ড পর দুপুর ২টা ২২ মিনিটে ফ্লাইটটি ঢাকায় নিরাপদে অবতরণ করে। এরপরও এটিসি থেকে ক্যাপ্টেন জামিলের সঙ্গে চলে কথোপকথন।

ফ্লাইটটি নিরাপদ ল্যান্ডিং সম্পন্নের পর এটিসিকে ককপিট থেকে জানানো হয়, ‘আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে অবতরণ করেছি। কন্ট্রোল টাওয়ারকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সহযোগিতা ছিল প্রশংসনীয়।’

এটিসি থেকে ফের জানতে চাওয়া হয়, ‘আপনি কী কনফার্ম করছেন আপনি নিরাপদে অবতরণ করেছেন? ‘

ককপিট থেকে ক্যাপ্টেন বলেন, ‘হ্যাঁ, আমি আবারও নিশ্চিত করছি।’

এটিসি থেকে ফের জিজ্ঞেস করা হয়, ‘আপনি কী কনফার্ম করছেন সবকিছু একেবারে স্বাভাবিক রয়েছে?’

 

তখনও পাইলট জামিল ফের নিশ্চিত করে বলেন, ‘এভরিথিং ইজ অ্যাবসালুটলি ফাইন (সবকিছু ঠিক আছে)।’

এটিসি থেকে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে।’

তখন ক্যাপ্টেন জামিল এটিসিতে বার্তা পাঠিয়ে বলেন, ‘আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কক্সবাজার এবং চট্টগ্রামের এটিসিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন।’

এটিসি থেকে পাইলটকে অবগত করে বলা হয়, ‘আপনার বার্তাটি কক্সবাজার ও চট্টগ্রামে পৌঁছে দেওয়া হবে। আপনি ট্যাক্সিওয়েতে অবস্থান করুন।’

বিমানের কর্মকর্তারা জানান, শুক্রবার বেলা দেড়টায় কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি ৪৩৬ ফ্লাইটটি ৭১ যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে। কক্সবাজারে রানওয়েতে টেক অফের সময় এয়ারক্রাফটটির ল্যান্ডিং গিয়ারের বাম পাশের একটি চাকা যান্ত্রিক কারণে খুলে যায়। তবে পাইলট দক্ষতার সঙ্গে ফ্লাইটটি ঢাকায় এনে নিরাপদে জরুরি অবতরণ করান।

এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, এমন জটিল পরিস্থিতিতে ফ্লাইটের ক্যাপ্টেন হিসেবে পাইলটকে ধৈর্যশীল হয়ে নিজের দক্ষতা ও প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগাতে হয়। ফ্লাইটটির পাইলট জামিল তাই করেছেন।

 

সাধারণত জরুরি অবতরণের আগে এয়ারক্র্যাফট আকাশে চক্কর দিয়ে ফুয়েল নষ্ট করে থাকে, এতে অবতরণের সময় আগুন ধরার সম্ভাবনা থাকে না। তবে পাইলট জামিল ছিলেন আত্মবিশ্বাসী। তিনি প্রথম চেষ্টাতেই ফ্লাইটটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন।

 

যদিও ওই সময় বিমানবন্দর কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসসহ আন্তর্জাতিক মানদণ্ড মেনে জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা প্রস্তুত রেখেছিল।

অনলাইন ডেস্ক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা