; ;
facebook Youtube google+ twitter
×

সংস্কার ছাড়া নির্বাচন হবে না: মুফতি আমির হামজা

3:55 am, June 16, 2025
Spread the love

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজা

অন্য রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্র চর্চার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

 

তিনি বলেন, দেশের সংস্কার ছাড়া নির্বাচন দিলে নির্বাচন হবে না। বিশেষ করে জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠনের কোনো কোন্দল নেই যা আগামীতেও হবে না।

 

 

নমিনেশন বাণিজ্য ও দলীয় কোন্দল জামায়াতে ইসলামী বাংলাদেশের ভেতরে নেই আগামীতেও ঘটবে না বলেও জানান তিনি।

রোববার (১৫ জুন) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম দেখতে গিয়ে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

 

আমির হামজা আরও বলেন, অনেক দিন ধরেই ভাবছি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল দেখতে আসব। আমি কুষ্টিয়াতে থাকলেই মাঝে মধ্যে আসি তবে আজ সাংগঠনিকভাবে এসেছি। আর সামনে তো এমনিতেই আসব।

 

 

কারণ কুষ্টিয়া তো আমার এলাকা। আজকে এখানে এসে অনেক কিছুই শুনলাম, যা উপরে জানাব। যেন কুষ্টিয়া জেনারেল হাসপাতাল শতভাগ দুর্নীতিমুক্ত করা যায়।

 

এ সময় তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রসঙ্গে বলেন, হাসপাতালে যেহেতু জনবল কম রয়েছে। তাই সেগুলো পূরণ করতে পারলে আমরাও আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারব।

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দালালদের দৌরাত্ম্যসহ নানা অনিয়ম-দুর্নীতির সাথে হাসপাতালের স্টাফদের সংশ্লিষ্টতায় চিকিৎসা সেবার দুরবস্থা প্রসঙ্গে আমির হামজা বলেন, হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, তিনি সমস্যা নিরসনে আশ্বাস দিয়েছেন।

 

তার আশ্বাস যদি পূরণ না হয় তাহলে আমরা বিষয়টি দেখব। বিষয়গুলো হয়তো একবার-দুবার দেখা যায়, তবে বারবার না।

 

এ সময় তিনি বলেন, কুষ্টিয়া জেলা আগামীতে আধুনিক কুষ্টিয়া জেলা হবে ইনশাল্লাহ। আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছি। এসব জায়গা যেভাবে আধুনিকায়ন হচ্ছে আমরাও এভাবে চেষ্টা করব কুষ্টিয়াকে আধুনিক করার।

 

উল্লেখ্য, ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সাংগঠনিক পরিদর্শন শেষে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নাসির উদ্দীনের সাথে জনসাধারণের চিকিৎসাসেবার মান উন্নয়ন, অনিয়ম-দুর্নীতিসহ সব বিষয় নিয়ে আলোচনা করেন।

অনলাইন ডেস্ক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা