; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে নতুন একটি জেলা করার প্রস্তাব দিলেন এমপি পঙ্কজ

5:31 pm, June 21, 2024
Spread the love

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ জাতীয় সংসদে মেহেন্দিগঞ্জ, হিজলা, মুলাদী ও কাজীরহাট নিয়ে ‘উত্তর জেলা’ নামে নতুন একটি জেলা ও কাজীরহাটকে উপজেলা করার প্রস্তাব করেছেন।

 

বৃহস্পতিবার (২০ জুন) সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাব করেন তিনি। টানা ৮ মিনিটের বক্তব্যে পঙ্কজ নাথ চিকিৎসা ও শিক্ষার বিষয়েও আলোচনা করেন।

 

পঙ্কজ নাথ বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে। অনেক প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও প্রিন্সিপাল না থাকায় ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে পরিচালনা করা হচ্ছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত শিক্ষক নিয়োগ দেয়ার জন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা যাতে আরও ভালো করা যায় সেদিকে নজরদারি বাড়াতে হবে। এ ছাড়া নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের আরও বরাদ্দ বাড়ানোর দাবি জানান।

 

 

এদিকে জাতীয় সংসদে মেহেন্দিগঞ্জ, হিজলা, মুলাদী ও কাজীরহাট নিয়ে ‘উত্তর জেলা’ এবং কাজিরহাটকে উপজেলা করার প্রস্তাব করায় খুশি এসব এলাকার বাসিন্দারা।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে যে দাবি তারা প্রধানমন্ত্রীর কাছে জানিয়ে আসছিলেন, তা জাতীয় সংসদে এমপি পঙ্কজ নাথ তুলে ধরেছেন। দ্রুত এই দাবি প্রধানমন্ত্রী বাস্তবায়ন করবেন বলে আশা তাদের।

 

এমপি পঙ্কজ নাথ বলেন, ‘জাতীয় সংসদে মেহেন্দিগঞ্জ, হিজলা, মুলাদী ও কাজীরহাট নিয়ে বরিশালে ‘উত্তর জেলা’ নামে নতুন একটি জেলা ও কাজীরহাটকে উপজেলা করার প্রস্তাব করেছি। আশা করি এ বিষয়ে প্রধানমন্ত্রী নজর দেবেন।’

বরিশাল, বরিশাল বিভাগ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা