; ;
facebook Youtube google+ twitter
×

বরিশাল নগরীতে এক যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা

6:50 pm, January 28, 2025
Spread the love

স্টাফ রির্পোটার।। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশাল নগরীর ১৩ নং ওয়ার্ডের কালু খান বাড়ি সড়কে একা যুবককে পিটিয়ে আহতর অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে,আহত কারেন্টের লাইনম্যান শ্রমিক রায়হান খান (২৮) এর সাথে একই এলাকার জনৈক মুন্নার সাথে গত সোমবার কাজের বিষয় নিয়ে সামান্য কথার কাটাকাটি হয়। সেই জের ধরে,মঙ্গলবার বেলা ১১ টার দিকে রায়হান খান তার চার বছরের শিশু আব্দুল্লাহকে নিয়ে খাবার কিন্তুে বের হলে পিছন দিক থেকে এসে এলোপাতাড়ি হামলা চালায় মুন্না ও তার সন্ত্রাসী বাহিনী।

আহত মুন্না বলেন,সে আমার দূর সম্পর্কের চাচা হয়। কিন্তু তার সাথে সামান্য কথার কাটাকাটিতে এতটা ক্ষিপ্ত হবে তা আমি কল্পনাও করতে পারিনি। সে তার ক্যাডার বাহিনীর সদস্য,ইউসুফ আলী, ইমান আলী, সোহেল খান তারেক খানসহ আরো ৪-৫ জন মিলে আমার উপর হামলা চালায়।

পরে রায়হানের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে পালিয়ে যায় মুন্না ও তার ক্যাডার বাহিনী। পরে স্থানীয়রা রায়হানকে  উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে অভিযুক্ত মুন্নার সাথে কথা বললে তিনি বলেন, ও আমার ভাইয়ের ছেলে ওকে আমি মারিনি,শুধু ওকে ভয় দেখানোর জন্য লাঠি নিয়ে দৌড়ানি দিয়েছিলাম হয়তোবা ভয়ে কোথাও পড়ে গেছে । এ হামলার বিষয়ে আহত যুবকের স্ত্রী -সাথী আক্তার নিপা জানান,মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি   মিজানুর রহমান বলেন, আমরা এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা