সন্ধ্যা ৬:০৯ ; বৃহস্পতিবার ; ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না: আমিনুল হক

১:৩২ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৫
Spread the love

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ‘বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই দল শুধুমাত্র সাধারণ মানুষের অধিকার ও কল্যাণের জন্য রাজনীতি করে।’

 

রবিবার বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে আয়োজিত ‘জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার নয় মাস পেরিয়ে গেলেও গত ১৭ বছর ধরে মানুষ যে ভোটাধিকার হারিয়েছে, তা এখনো ফিরে পায়নি। আমরা বারবার নির্বাচন দাবি করেছি, কিন্তু এখনো সেই দাবি পূরণ হয়নি। কেউ কেউ বলছে বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন চায়, আমি স্পষ্ট করে বলি—বিএনপি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার আদায়ের জন্যই রাজনীতি করে।’

 

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘১৭ বছর ধরে দেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারেনি। এই অবস্থার অবসান চায় মানুষ। তাই সবাই মিলে স্বৈরাচার হাসিনাকে প্রত্যাখ্যান করেছে। এখন সময় এসেছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার।’

 

সরকারের গত ১৭ বছরের শাসনামলের চিত্র তুলে ধরে আমিনুল হক বলেন, ‘এই সময়ে স্বৈরাচার সরকার যেভাবে জনগণের ওপর জুলুম, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, তা ইতিহাসে নজিরবিহীন। এই স্বৈরাচারী রাজনীতির আর কোনো জায়গা নেই বাংলাদেশে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, মোঃ আকতার হোসেন, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহ আলম, মাহাবুব আলম মন্টু, আনোয়ারুজ্জামান আনোয়ার, জাহেদ পারভেজ চৌধুরী, শামীম পারভেজ, হাফিজুর রহমান শুভ্র, হাজী নাসির উদ্দীন, এমএস আহমাদ আলী, তাসলিমা রিতা, মিরপুর থানা আহ্বায়ক হাজী আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, তুরাগ থানা বিএনপির মোঃ চান মিয়া, মোহাম্মদপুর থানা থেকে মীর মোঃ কামাল হোসেন, গুলশান থানা থেকে আসাদুজ্জামান আসাদ, উত্তরা পশ্চিম থানা থেকে আলমগীর হোসেন শিশির, আদাবর থানা থেকে কামাল হোসেন সরকার এবং আরও অনেকে।

 

এর আগে দুপুরে মিরপুর ১১ নম্বরে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিনুল হক।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!