রাত ৮:৩৫ ; রবিবার ; ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

আমুর ব্যক্তিগত ক‌ম্পিউটার অপা‌রেটর শাওন ঢাকায় আটক

১২:৫৩ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২৫
Spread the love

কারাবন্ধী সাবেক মন্ত্রী ঝালকাঠি-২ আসনের সাংসদ আমির হোসেন আমুর ব্যক্তিগত ক‌ম্পিউটার অপা‌রেটর আরিফুল ইসলাম শাওন ওরফে পিএস শাওনকে ঢাকার একটি বাসা থেকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৩ মে) বিকালে রাজধানীর শুভাঢ‌্যা এলাকার একটি বাসা থেকে কেরানীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করেছে।

গত বছরের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিল শাওন। জনশ্রুতি আছে ৫ আগষ্ট বিকালে আমুর ইস্কাটনের বাসা থেকে প্রায় অর্ধকোটি নগদ টাকা, ডলার ও স্বর্ণালংঙ্কার নিয়ে গা ঢাকা দিয়েছিল শাওন।

 

আটককৃত শাওন খান নলছিটি পৌরসভার ৬ নং ওয়ার্ড সুর্যপাশা গ্রামের বাসিন্দা। তার বাবা উপজেলা কৃষকলীগ সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউ‌ন্সিলর মো.ফিরোজ আলম।

 

 

স্থানীয়রা জানিয়েছেন, ২০১১ সালের শেষের দিকে তৎকালীন জেলা ছাত্রলীগের এক নেতার মাধ্যমে আমির হোসেন আমুর ইস্কাটনের বাসায় কম্পিউটার অপারেটর হিসেবে চাকুরিতে যোগ দিয়েছিলেন শাওন। মুলত আমির হোসেন আমুর বিশেষ সহকারী ফখরুল মজিদ কিরণ কম্পিউটার ব্যবহার করতে জানতেন না বিধায় তার কাজে সহযোগীতা করতেই শাওনকে আমুর বাসায় কম্পিউটার অপারেটিংয়ের কাজে রাখা হয়।

 

এরপর আর তাকে পিছে ফিরে তাকাতে হয়নি। আমুর অনিয়ম দুর্নীতির স্বর্গে শাওনই ছিল সেকেন্ড ইন কমান্ড। কমিশন, ভোট ডাকাতি, টেন্ডার বানিজ্য, টিআর কাবিখা, নলকুপ বরাদ্ধ, বদলী ও জেলা পর্যায়ের চাকুরিতে তার সিগনাল ছাড়া কিছুই হত না। পিএস শাওন ঝালকাঠির আওয়ামীগের নেতাকর্মীদের কাছে শাওন খান নামে পরিচিত। এই ছেলের ক্ষমতার প্রভাবে নলছিটি পৌরসভা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিল তার বাবা। নলছিটি পৌরসভার দুর্নীতি ও অর্থ লোপাটে তিনিই সর্বাধিনায়ক।

 

ছোট ভাই মুকুল খানকে চাকুরি দিয়েছেন চট্রগ্রাম বন্দরে। নলছিটি ঝালকাঠি এবং ঢাকায় কিনেছেন একাধিক প্লট ও ফ্ল্যাট। নিজে চলাচলের জন‌্য ব্যবহার করতেন একাধিক গাড়ি। থানা ও প্রশাসন সবই ছিল তার নিয়ন্ত্রণে। এত কিছু সম্ভব হয়েছে শুধু আমুর নিজস্ব স্টাফ হিসেবে চাকুরিতে থাকায়।

 

এদিকে ঢাকায় শাওন খান আটকের খবরে ঝালকাঠির মানুষ সন্তষ্টি প্রকাশ করে দৃষ্টান্তমুলক বিচার দাবি করেছেন।

ঝালকাঠী, বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!