সন্ধ্যা ৭:০৭ ; বুধবার ; ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

মেয়র সাদিক বিদায়ের কয়েক ঘন্টা পরেই প্রকল্পের অনুমোদন পেলো বিসিসি

৬:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক ॥ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কয়েক ঘণ্টা পরেই একনেক সভায় কয়েকশত কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়ার খবর এসেছে।

টানা পাঁচ বছর পর বরিশাল নগরের উন্নয়নে একসঙ্গে এত টাকার উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়ায় খুশী নগরবাসী, এরইমধ্যে অনেকেই করেছেন মিষ্টি বিতরণও।

সেইসঙ্গে প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতও।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বরিশাল নগরীকে নতুন করে সাজানোর প্রত্যয় ব্যক্ত করে নতুন মেয়র বলেন, আমরা বরিশালবাসী জননেত্রী শেখ হাসিনার প্রতি চির কৃতজ্ঞ, আমিও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আমাদের এত তাড়াতাড়ি যে বরাদ্দ দিয়েছেন তাতে বরিশালবাসী খুবই খুশি ও আনন্দিত। বরিশালবাসী তাকে চিরজীবন স্মরণ করবে।

জানা গেছে, বৃহস্পতিবার (৯ নভেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩৯ হাজার ৩৪৪ কোটি টাকা ব্যয়ে ৪৪ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আর এই সভা সূত্রে জানা গেছে, প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে বরিশাল সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন রাস্তা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর তেমন কোনো সরকারি বরাদ্দ আনতে পারেনি বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। একাধিকবার নানা ধরনের প্রকল্প জমা দিয়েও তেমন কোনো ফলাফল আনতে পারেননি। তবে বৃহস্পতিবার মেয়র পদ থেকে বিদায় নেওয়ার কিছু ঘণ্টা পরই বরিশাল নগরের উন্নয়নের জন্য প্রকল্প অনুমোদনের খবর আসে।

আর অনেক বছর পর বরিশাল নগরীর উন্নয়নে সরকারের শেষ সময় এই টাকা বরাদ্দের জন্য বরিশালে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নগরবাসীর মধ্যে দেখা গিয়েছে উচ্ছ্বাস। মিষ্টি বিতরণ করা হয়েছে বিভিন্ন স্থানে। এই টাকা দিয়ে বরিশাল নগরের প্রধান কিছু সমস্যা স্থায়ীভাবে নিরসন সম্ভব বলে দাবি আওয়ামী লীগ নেতাদের।

এদিকে, মেয়াদ শেষের চারদিন থাকতেই বৃহস্পতিবার সকালে অব্যাহতি নেন বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। নগর ভবন থেকে বিদায় বেলায় তিনি কাউকে মনে কোনো কষ্ট না রাখার আহ্বান জানিয়ে বলেন, আমি সবই করেছি এই সিটি করপোরেশনের স্বার্থে, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

তিনি বলেন, আপনাদের যেকোনো বিষয় এবং নতুন মেয়রের যেকোনো বিষয়ে আমাকে ডাকলেই আমাকে পাশে পাবেন ইনশাআল্লাহ।

এ সময় তিনি ডিজিটাল থেকে আরও স্মার্ট নগর হিসেবে বরিশালকে গড়তে পারে সেজন্য নতুন মেয়রকে শুভ কামনাও জানান।

এদিকে, আগামী ১৪ নভেম্বর বরিশাল সিটির দায়িত্ব নেবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। এ লক্ষ্যে এরইমধ্যে নগরজুড়ে তোরণ, ব্যানার ও আলোকসজ্জা করে অভিষেক অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে।

পুরো মেয়াদকালে আলোচনা-সমালোচনায় থাকা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ২০২৩ সালে বরিশাল সিটি করপোরেশনের পঞ্চম পরিষদের নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি। তার পরিবর্তে আওয়ামী লীগের মনোনয়ন পান তার চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। তিনি গত ১২ জুনের ভোটে ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অনলাইন ডেস্ক, বরিশাল, বরিশাল বিভাগ, রাজনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!