; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে রাষ্ট্রবিরোধী মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

5:56 pm, November 19, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের হওয়া মামলায় বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৮ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে শনিবার বিকেলে গ্রেপ্তার করে। রোববার (১৯ নভেম্বর) সকালে র‍্যাব-৮ এর মিডিয়া সেলে এই সংক্রান্ত তথ্য জানানো হয়।

র‍্যাব জানিয়েছে, বিএনপি ও জামায়াতের ডাকা ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর তিনদিনের অবরোধ কর্মসূচিতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন ৬০/৭০ জন লোক নিয়ে বরিশালের এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ব্রিজের দক্ষিণ দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে পাকা রাস্তার ওপর সরকার বিরোধী স্লোগান দিয়ে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন। ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেন ও গাড়ি ভাঙচুর করেন।

এ ঘটনায় বিমানবন্দর থানা পুলিশ ‘স্পেশাল পাওয়ার এ্যাক্ট-১৯৭৪’ এর ধারা-১৫ (৩) অনুযায়ী মামলা দায়ের করে। সেই মামলায় সবুজ আকনকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানিয়েছে, রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও নাশকতা আইনে দায়ের হওয়া মামলায় সবুজ আকনকে গ্রেপ্তার করা হয়েছে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  শেষ রাতের অভিযানে এসআই মাহফুজের বাজিমাত,৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ আটক পলাশপুরের রাজিব   কণ্ঠরোধের রাজনীতি ও দলীয় শৃঙ্খলার প্রশ্ন?   সাহসী সাংবাদিক মুজিব ফয়সালের শুভ জন্মদিন আজ   পুনর্বহালের গুঞ্জন নাকচ, বহাল বিতর্কিত কমিটি   শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত