; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালের সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

1:19 am, April 5, 2024
Spread the love

বরিশালের কাশিপুরে বেপরোয়া গতির একটি ট্রাক উল্টে রবিন রঞ্জন দে (৬৫) নামের এক গাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাকচালকের সহকারী মো. হৃদয় (২৯)। তবে দুর্ঘটনার পর ট্রাকচালকের হদিস পাচ্ছে না পুলিশ। দুর্ঘটনাটি ঘটেছে কাশিপুর চৌমাথা এলাকায়। নিহত রবিনের বাড়ি উপজেলার চৌদ্দ পুড়িয়া এলাকায়। আহত হৃদয়কে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডের আন্দলিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। ফায়ার সার্ভিস দক্ষিণের স্টেশন অফিসার মো. বাহাউদ্দিন জানান, বেপরোয়া গতির একটি ট্রাক কাশিপুর চৌমাথা এলাকায় রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির ওপর আছড়ে পড়ে। পরে সেটি ভেঙে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে একজনকে ট্রাক কেটে বের করা হয়। তার দুই পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল।

তার অবস্থাও মুমূর্ষু। বরিশাল মেট্রোপলিন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুল আলম জানান, সিলেট থেকে কাঠের গুঁড়ি নিয়ে পটুয়াখালীতে যাচ্ছিল একটি ট্রাক। বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির ওপর আঘাত করে আছড়ে পড়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে চালকের সহকারী ও গাছ ব্যবসায়ী আহত হয়। তিনি আরও জানান, বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গাছ ব্যবসায়ীকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়েছেন। তাকে না পেলে বিস্তারিত বলতে পারছি না।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  শেষ রাতের অভিযানে এসআই মাহফুজের বাজিমাত,৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ আটক পলাশপুরের রাজিব   কণ্ঠরোধের রাজনীতি ও দলীয় শৃঙ্খলার প্রশ্ন?   সাহসী সাংবাদিক মুজিব ফয়সালের শুভ জন্মদিন আজ   পুনর্বহালের গুঞ্জন নাকচ, বহাল বিতর্কিত কমিটি   শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত