; ;
facebook Youtube google+ twitter
×

উজিরপুরে মসজিদের ফ্যান মাইক খুলে নিল প্রতিপক্ষ

11:17 pm, May 19, 2024
Spread the love

উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কাজীরা গ্রামের মোল্লা বাড়ি জামে মসজিদে ইমাম নিয়ে দ্বন্দ্বে ফ্যান, মাইক ও আইপিএস খুলে নিয়ে যায় প্রতিপক্ষ মুসল্লিরা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের ইমাম আব্দুল হাইকে মসজিদের সভাপতি চাকরি থেকে অব্যাহতি দিলে ইমামপন্থি মুসল্লিরা মসজিদের ফ্যান, মাইক ও আইপিএস খুলে পরিত্যক্ত একটি মসজিদের স্থাপন করেন।

স্থানীয় যুবক মেহেদী হাসান ইমরান জানান, ১৭ মে শুক্রবার জুমার নামাজের আগে খলিল মীরের ছেলে খসলু ওরফে বাবু মীর, ইয়াসিন সরদারের ছেলে ইয়ামিন সরদার, খোরশেদ শেখের ছেলে সাইফুল শেখ মসজিদের ফ্যান, মাইক ও আইপিএস খুলে নিয়ে পার্শ্ববর্তী পরিত্যক্ত পুরাতন মসজিদ ভবনে স্থাপন করেন।

এ বিষয়ে অভিযুক্ত বাবু মিরা বলেন, মসজিদের ইমাম সাহেবকে মুসল্লিদেরকে না জানিয়ে সভাপতি সাহেব ক্ষমতার অপব্যবহার করে চাকরি থেকে বাদ দেন এবং এলাকাবাসীদের সঙ্গে দাম্ভিকতা দেখান। যার ফলে মুসল্লিদের টাকায় ক্রয়কৃত ফ্যান, মাইক ও আইপিএস খুলে পুরাতন মসজিদ ভবনে স্থাপন করেছি।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি মাহবুব উদ্দিন মোল্লা সাংবাদিকদের জানান, মসজিদের ইমাম সাহেব কোরআন হাদিসের বাইরে গিয়ে ঝাড়ফুঁক ও তাবিজ-কবজের মাধ্যমে নারী-পুরুষের অপচিকিৎসা দিয়ে থাকেন। যার ফলে পর্দা খেলাপ হয়। বিষয়টি বারবার নিষেধ করা সত্বেও তিনি শোনেন নাই, তাই তাকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন ডাকুয়া বলেন, ওই জামে মসজিদটি বর্তমান কমিটি নিয়ে বিরোধ চলছে, আশা করি আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হবে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা