; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে মাদরাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

7:09 pm, July 1, 2024
Spread the love

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় নাদিয়া আক্তার মিমি (১৪) নামের এক মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (১ জুলাই) উপজেলার চাখারে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

 

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুঠোফোনে কথা বলা নিয়ে মায়ের বকুনি খেয়ে অভিমানে সে আত্মহত্যা করেছে।

 

 

জানা গেছে, নরসিংদিতে মিমির বাবা নজরুল ইসলাম মারা যাওয়ার পরে তার মা তানিয়া বানারীপাড়ার চাখার ইউনিয়নের দড়িকর গ্রামে রিপন নামের একজনকে দ্বিতীয় বিয়ে করেন।

 

মায়ের কাছে থেকে মিমি স্থানীয় চাখার দরবার শরীফ মাদরাসায় লেখাপড়া করতো। রবিবার (৩০ জুন) বাড়ির সামনের রাস্তায় গিয়ে নরসিংদীর চাচার সঙ্গে মুঠোফোনে কথা বলে মিমি।

 

এনিয়ে তার মায়ের সঙ্গে তর্কবিতর্ক হয়। রাত সাড়ে ১১টার দিকে ঘরের সিলিং ফ্যানে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম জানান, এ ব্যপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রকৃত মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম মর্গে পাঠানো হয়েছে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  শেষ রাতের অভিযানে এসআই মাহফুজের বাজিমাত,৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ আটক পলাশপুরের রাজিব   কণ্ঠরোধের রাজনীতি ও দলীয় শৃঙ্খলার প্রশ্ন?   সাহসী সাংবাদিক মুজিব ফয়সালের শুভ জন্মদিন আজ   পুনর্বহালের গুঞ্জন নাকচ, বহাল বিতর্কিত কমিটি   শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত