; ;
facebook Youtube google+ twitter
×

অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে বাড়ির নির্মাণ কাজ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক

10:51 pm, July 13, 2024
Spread the love

অনলাইন ডেস্ক ::: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি ভবন থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে নিজ বাড়ির নির্মাণ কাজ করার অভিযোগ পাওয়া গেছে ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক সাজ্জাদ উল্লাহ মো. ফয়সালের বিরুদ্ধে। এতে করে মোটা অংকের বিল দিতে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন সাজ্জাদ উল্লাহ। সচেতন মহল মনে করছেন এ ধরনের কাজ চুরির সমান। আর কর্তৃপক্ষ বলছে এ ধরনের কাজ কেউ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 

সরেজমিন ঘুরে দেখা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উত্তর-পূর্ব সীমানা প্রাচীরের সাথেই সাজ্জাদ উল্লাহ মো. ফয়সাল তার ব্যাক্তিগত প্রায় ১২ শতাংশ জায়গার উপর গত ৫/৬ মাস পূর্বে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করে। সেখানে বিভিন্ন কাজে বিদ্যুতের ব্যবহার করা হয়; সে বিদ্যুৎ তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ডরমেটরি (বি-২) এর তৃতীয় তলা থেকে নেন। যেহেতু সীমানা প্রাচীরের সাথেই তার জমি এবং তিনি বিশ্ববিদ্যালয়ে একজন কর্মকর্তা তাই তিনি তার ক্ষমতার অপব্যাবহার করে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়েছেন।

 

সেখানে কর্মরত কয়েকজন শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, কাজ শুরু থেকেই সাজ্জাদ উল্লাহ সেখানে বিদ্যুতের তার দিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ডরমেটরি (বি-২) এর তৃতীয় তলার একটি জানালা থেকে বিদ্যুৎ সংযোগ এনে তার জমির এক কোনে বিদ্যুৎ এর সংযোগ লাইন দিয়ে রাখে।

 

বিশ্ববিদ্যালয়ের আবাসিক ডরমেটরি (বি-২) তৃতীয় তলার বসবাসকারী ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক নাঈমা লাইজুর কক্ষ থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার এখান থেকে বিদ্যুতের কোন সংযোগ দেয়া হয়নি বরং একটি ডিস লাইনের সংযোগ নেয়া হয়েছে। তবে কে বা কারা রুম থেকে বিদ্যুতের লাইন নিয়েছেন সেটি জানা নেই।

 

একজন কর্মকর্তা এভাবে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গুনতে হচ্ছে মোটা অংকের বিল। ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক সাজ্জাদ উল্লাহ মো. ফয়সাল অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি পাশের বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে কাজ করি। বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি ভবন থেকে বিদ্যুতের সংযোগ নেয়ার প্রশ্নই আসে না। অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে কাজ করার ভিডিও ফুটেজ রেকর্ড রয়েছে জানালে তিনি পরে কথা বলবেন বলে এড়িয়ে যান।

 

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মুনিরুল ইসলাম বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যুৎ সংযোগ বাইরে নেয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ এ ধরনের কাজ করে থাকে তাহলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বিষয়টি নিয়ে তদন্ত কমিটি করা হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার