; ;
facebook Youtube google+ twitter
×

অন্তর্বর্তীকালীন সরকারে শেখ হাসিনার ‘দালাল’ কাউকে মেনে নেবে না বিএনপি

12:40 am, August 8, 2024
Spread the love

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তিন মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন।

 

বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে এক জনাকীর্ণ সমাবেশে তিনি এ আহ্বান জানান।

 

সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘দালাল’ বা তার অন্যায়-অত্যাচারের সহযোগী ছিলেন, এমন কাউকে বিএনপি গ্রহণ করবে না।

 

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের নাম ঘোষণা হয়েছে। তিনি ফ্রান্সে আছেন, বাংলাদেশে আসবেন। এই অন্তর্বর্তী কমিটিতে আর কোনো সদস্য যাতে ঢুকতে না পারেন। শেখ হাসিনার যারা দালালি করেছেন, এই দেশে অত্যাচার-অনাচার করার জন্য যারা ইতিপূর্বে শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন, তাদের কাউকে এই অন্তর্বর্তী সরকারে রাখা যাবে না। যদি করা হয়, তাহলে তারা শেখ হাসিনা বা অন্য কোনো দেশের দালালি করতে চেষ্টা করবেন।’

 

সমাবেশে সভাপতির বক্তব্যে বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

 

তিনি বলেন, আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাব, বিলম্ব না করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। এই সরকার তিন মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা দেব, জনগণ তাদের দেবে।’

 

এ সময় মির্জা ফখরুল ছাত্র আন্দোলনের নেতাদের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, ‘আমরা ছাত্র ভাইদের সঙ্গে সম্পূর্ণ একমত। আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমরা ন্যায়বিচার, মানবাধিকার এবং কল্যাণমূলক একটি রাষ্ট্র নির্মাণ করতে চাই। এ ব্যাপারে আমরা ছাত্রদের সঙ্গে সম্পূর্ণ একমত। এ জন্য আমরা তাদের সব বক্তব্য সমর্থন করছি।’

 

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয়, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  শেষ রাতের অভিযানে এসআই মাহফুজের বাজিমাত,৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ আটক পলাশপুরের রাজিব   কণ্ঠরোধের রাজনীতি ও দলীয় শৃঙ্খলার প্রশ্ন?   সাহসী সাংবাদিক মুজিব ফয়সালের শুভ জন্মদিন আজ   পুনর্বহালের গুঞ্জন নাকচ, বহাল বিতর্কিত কমিটি   শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত