; ;
facebook Youtube google+ twitter
×

উজিরপুরের বিভিন্ন স্থানে উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন-জেলা প্রশাসক

6:09 pm, March 24, 2025
Spread the love

নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তা-ঘাট,কালভার্ট,পাকা ঘাটলাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন। ২৪ মার্চ সকাল ১০ টায় উপজেলা পরিষদে একযোগে এডিপি, ইউডিএফ,টিআরসহ বিভিন্ন প্রকল্পের উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাইনুল ইসলাম খান, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়,উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম,উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু,সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বরিশাল জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন এর আগমনে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ফুল দিয়ে বরন করে নেন। এদিকে দক্ষ ও মানবিক উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র অক্লান্ত পরিশ্রম আর মেধায় ও শত প্রচেষ্টায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে বাস্তবায়নের নিমিত্তে “গ্রামীণ মাটির রাস্তাসমুহ টেকসইকরনের লক্ষ্যে হেরিং বোন বন্ড(এইচবিবি)করন। বামরাইল ইউনিয়নের ভোজনের খাল সংলগ্ন ব্রীজ এর উত্তর পাশে হরিপদ দাসের বাড়ি পর্যন্ত, বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড পরিমল ঠাকুর এর বাড়ি হতে শামসুল হক হাওলাদারের বাড়ি পর্যন্ত ১ হাজার মিটার রাস্তা এইচবিবি করন। ২০২৪-২০২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপির) কাজ সাতলা মুড়িবাড়ী শাপলার বিল পর্যটন কেন্দ্র সংলগ্ন কৃষি ও মৎস্য সম্পদ আহরন এবং পর্যটন বিকাশে ঘাটলা ও ওয়াকওয়ে নির্মাণ। হারতা জেকে মডেল স্কুল সরদার বাড়ি সংলগ্ন খালের উপর বক্স কালভার্ট নির্মাণ,উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শাপলা পর্যটন কেন্দ্রের সৌন্দর্য বর্ধন। উজিরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের ফরাজি বাড়ি থেকে উজিরপুর হাসপাতাল পর্যন্ত রাস্তা আরসিসি করন। বড়াকোঠা ইউনিয়নের উত্তর গাজিরপাড় লেহাজ উদ্দিন বেপারীর বাড়ির রাস্তা সংলগ্ন খালের উপর বক্স কালভার্ট নির্মাণ। উত্তর গাজিরপাড় হাজ্বী রশিদ বেপারীর বাড়ি বায়তুল আমান জামে মসজিদের রাস্তা সংলগ্ন খালের উপর বক্স কালভার্ট নির্মাণ। শোলক ইউনিয়নের ধামুরা মাধ্যমিক বিদ্যালয় থেকে ওয়াপদা পর্যন্ত রাস্তা ভায়া বামরাইল ইউনিয়নের কালিহাতা নজরুল মৃধার বাড়ি থেকে মালেক হাওলাদারের বাড়ি পর্যন্ত ১ হাজার মিটার রাস্তা এইচবিবি করন। উপজেলা ভূমি অফিসে আগত সেবা প্রার্থীদের ওয়েটিং রুম নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এছাড়া বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন উজিরপুর মডেল থানা পরিদর্শন করেন। এসময় থানা পুলিশ প্রধান অতিথি জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করেন। এদিকে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করায় বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’কে সাধুবাদ জানিয়েছেন উজিরপুরবাসী।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  শেষ রাতের অভিযানে এসআই মাহফুজের বাজিমাত,৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ আটক পলাশপুরের রাজিব   কণ্ঠরোধের রাজনীতি ও দলীয় শৃঙ্খলার প্রশ্ন?   সাহসী সাংবাদিক মুজিব ফয়সালের শুভ জন্মদিন আজ   পুনর্বহালের গুঞ্জন নাকচ, বহাল বিতর্কিত কমিটি   শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত