; ;
facebook Youtube google+ twitter
×

উজিরপুরে ৪২ বছর ধরে ভ্যানগাড়ি চালিয়ে ৪ সন্তানকে উচ্চ শিক্ষিত করেছেন বৃদ্ধ

5:18 pm, March 28, 2025
Spread the love

নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে ৪২ বছর ধরে ভ্যানগাড়ি চালিয়ে ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষিত ও স্বাচ্ছন্দে জীবীকা নির্বাহ করছেন ৬৬ বছরের বৃদ্ধ। উপজেলার বামরাইল ইউনিয়নের উত্তর হস্তিশুন্ড গ্রামের মৃত জয়নাল আবেদীন সরদারের ছেলে বৃদ্ধ মোঃ দুলাল সরদার (৬৬) এর দাম্পত্য জীবনে ১ ছেলে, ৩ মেয়ে রয়েছে। বড় ছেলে মোঃ শাহাদাত হোসেন সরদার(৪৫) ডিগ্রি পাস করে আকিজ কোম্পানিতে চাকুরী করেন।

মেয়ে জিয়াসমিন বেগম এইচএসসি পাশ করার পরে তার বিবাহ হয়। শাহানাজ বেগম এইচএসসি পাশ করার পরে তার বিয়ে হয় এবং সে সৌদি আরবের মদিনায় একটি হাসপাতালে চাকুরীরত রয়েছেন। ছোট মেয়ে তানজিলা ডিগ্রি পাস করে বাবার বাড়িতে দর্জির কাজ করে। বৃদ্ধ’র স্ত্রী রহিমা বেগম সন্তানদের নিয়ে সুখে আছেন। এদিকে সমাজে প্রশংসায় ভাসছেন ভ্যান চালক দুলাল সরদার। এ খবরে ২৫ মার্চ মঙ্গলবার উজিরপুর প্রেসক্লাবের সাংবাদিকরা সরেজমিনে গিয়ে বৃদ্ধ’র কাছে নানা প্রশ্ন করলে জবাবে তিনি বলেন ৪২ বছর ধরে ভ্যানগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছি এবং আমার ৩ মেয়ে ও ১ ছেলেকে সুশিক্ষিত করতে পেরে গর্ববোধ করছি।

পাশাপাশি নামাজ ও রোজা করে থাকি তাই আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে কবুল করেছেন। ভ্যানগাড়ি চালিয়ে ধন,সম্পদ ও সন্তানদের সুশিক্ষিত করতে পেরেছি। বাকী জীবনটাও ভ্যানগাড়ি চালিয়ে জীবীকা নির্বাহ করবো। এ পেশাই আমার মঙ্গল হয়েছে। অনেকে ভালো চাকুরি করেও সচ্ছল ও ভালো নেই। পরিশেষে বৃদ্ধ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন এবং কোন কাজেই ছোট নয় বলেছেন তিনি। এছাড়া যেকোনো কাজেই মনোবল না হারিয়ে আস্থা রেখে সকলকে সততার সহিত কাজ করার পরামর্শ দেন তিনি।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা