; ;
facebook Youtube google+ twitter
×

ইথিওপিয়ায় গৃহযুদ্ধ চালানো টাইগ্রে দল নিষিদ্ধ

2:42 am, May 15, 2025
Spread the love

অবশেষে প্রায় ৩০ বছর ধরে ইথিওপিয়ার রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ)-এর রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, বুধবার দেশটির নির্বাচন কমিশন এ ঘোষণা দিয়েছে।

 

দীর্ঘ দিন ধরে জেনারেল অ্যাসেম্বলি আয়োজনে ব্যর্থতার জন্য আনুষ্ঠানিকভাবে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

 

টাইগ্রের উত্তরাঞ্চলে গত কয়েক মাস ধরে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ২০২৬ সালের জুনের মধ্যে ইথিওপিয়ায় জাতীয় নির্বাচন আয়োজনের কথা রয়েছে। এরই মধ্যে টিপিএলএফ-এর রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো।

 

টিপিএলএফ ১৯৯১ সালে একটি বিপ্লবের নেতৃত্ব দিয়ে কর্তৃত্ববাদী ডের্গ শাসনের পতন ঘটায়।

 

এর পর ২০১৮ সাল পর্যন্ত সমগ্র ইথিওপিয়া শাসন করে। এরপর প্রস্পারিটি পার্টি থেকে আবি আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং কার্যকরভাবে টিপিএলএফ’কে কোণঠাসা করে ফেলেন।

টিপিএলএফ ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ফেডারেল সরকারের বিরুদ্ধে এক নৃশংস গৃহযুদ্ধ চালায়। এতে প্রায় ছয় লাখ মানুষের প্রাণহানি ঘটে।

 

২০২২ সালের নভেম্বরে একটি শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে। তবে যুদ্ধের ফলে বাস্তুচ্যুত প্রায় দশ লাখ মানুষকে ফিরিয়ে আনার শর্তাবলি বাস্তবায়নে ব্যর্থতার কারণে টাইগ্রে অঞ্চলে হতাশা দেখা দেয়।

টিপিএলএফ-এর মধ্যে অন্তঃকোন্দল এই বছরের শুরুতে সংঘর্ষে গড়ায় এবং আঞ্চলিক নেতা গেটাচ্যু রেডা অপসারিত হন।

 

মঙ্গলবার একজন স্থানীয় কর্মকর্তা জানান, এ অঞ্চলে বিদেশিদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের তাৎক্ষণিক কারণ স্পষ্ট করা হয়নি।

অনলাইন ডেস্ক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা