দুপুর ২:০৩ ; মঙ্গলবার ; ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

মুড়ি বাড়ি উত্তর সাতলা সততা মৎস্য ঘেরে প্রতিদিন ছাড়া হচ্ছে শত শত মন পোনামাছ

৪:৫৪ অপরাহ্ণ, মে ১৬, ২০২৫
Spread the love

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়ার নের্তৃত্বে দীর্ঘ ১৭ বছর পরে মুড়ি বাড়ি উত্তর সাতলা সততা মৎস্য ঘেরটি আওয়ামীলীগের দোসরদের কবল থেকে দখলমুক্ত করে প্রকৃত জমির মালিকরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন প্রজাতির সহস্রাধিক মন পোনামাছ চাষ করেছে। তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে আওয়ামীলীগের দোসর সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ভূমিদস্যু খায়রুল বাশার লিটন ক্ষমতার দাপটে মুড়ি বাড়ি উত্তর সাতলা সততা মৎস্য ঘেরের প্রকৃত জমির শত শত মালিককে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে

৬ শত একর জমি দখল করে মাছ চাষ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে নিজের আখের গুছিয়ে নিয়েছেন। তৎকালীন সময়ে ভয়ে মুখ খুলেনি কেউ। এরমধ্যে ২০২৪ সালের ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি- জামায়াতেসহ একাধিক রাজনৈতিক দলের অংশগ্রহনে আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে ভারতে পালিয়ে যায়। এরপর মিন্টু মিয়ার নের্তৃত্বে প্রকৃত জমির মালিকরা স্বতস্ফূর্তভাবে ওই ঘেরে পোনামাছ চাষ করে৷ মুড়ি বাড়ি উত্তর সাতলা সততা মৎস্য ঘেরের সভাপতি ও সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়া জানান আমরা প্রকৃত জমির মালিকরা আওয়ামীলীগের দোসরদের কবল থেকে ঘেরটি দখলমূক্ত করে কয়েক দিন ধরে প্রায় ১ হাজার মন পোনামাছ ছেড়েছি। এছাড়া পরিচর্যার জন্য বহু লোক প্রতিদিন কাজ করছে।

 

দীর্ঘ ১৭ বছর পরে প্রকৃত জমির মালিকরা তাদের ন্যয্য অধিকার ফিরে পেয়েছেন। এদিকে আওয়ামী লীগের দোসরদের কবল থেকে ঘের দখলমুক্ত হওয়ায় প্রকৃতি ভূমি মালিকদের মধ্যে উচ্ছাস দেখা গিয়েছে। গত ১৫ দিন ধরে প্রতিদিনই মুড়ি বাড়ি উত্তর সাতলা ঘেরে বিভিন্ন প্রজাতির শত শত মন পোনামাছ ছাড়া হচ্ছে। এদিকে স্বতস্ফূর্তভাবে এই প্রথম প্রকৃতি ভূমি মালিকরা স্বাচ্ছন্দ্যে মাছ চাষ করতে পাড়ায় ঘেরের সভাপতি মোঃ মিন্টু মিয়াকে সাধুবাদ জানিয়েছেন সাতলাবাসী।

উজিরপুর, বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!