; ;
facebook Youtube google+ twitter
×

দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা

2:11 am, November 21, 2025
Spread the love

আকাশ চন্দ্র দাস ::: নতুন বছরের প্রতিটি মুহূর্ত হোক সুখ, সুস্থতা, সাফল্য ও ভালোবাসায় পরিপূর্ণ, এমন শুভকামনায় বরিশালের পাঠকপ্রিয় দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুজিব ফয়সালের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার বরিশাল অফিসের রিপোর্টার, দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এবং ফর্মাল নিউজ ২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক এম. জাহিদ।

আজ ২১ নভেম্বর মুজিব ফয়সালের জন্মদিন। ১৯৯২ সালের এই দিনে তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের এক সম্মানিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতার বোধ তাকে এগিয়ে নিয়ে যায় একটি ভিন্নধর্মী পেশার দিকে।

সাংবাদিকতা পেশায় তার যাত্রা শুরু দৈনিক বাংলার বন পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি হিসেবে। পরবর্তীতে তিনি দৈনিক আজকের পরিবর্তন এবং দৈনিক কলমের কণ্ঠ পত্রিকার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। একাধারে তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত থেকে সমাজের উন্নয়নে অবদান রেখে চলেছেন।

২০১৮ সালে মুজিব ফয়সাল দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে নতুনভাবে পথচলা শুরু করেন। তার নেতৃত্বে অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি বরিশালসহ দক্ষিণাঞ্চলের পাঠকদের আস্থা ও ভালোবাসা অর্জন করে।

 

সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষাজীবনেও ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। ২০০৭ সালে এসএসসি, ২০০৯ সালে এইচএসসি, ২০১৫ সালে স্নাতক ডিগ্রি এবং ২০১৯ সালে বরিশাল ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

সাংবাদিকতা পেশায় আসার কারণ সম্পর্কে তিনি বলেন, কর্মজীবন নানা পথেই সাজানো যায়, কিন্তু তিনি এমন একটি পেশা বেছে নিতে চেয়েছিলেন যেখানে নিজের সাফল্যের পাশাপাশি নির্যাতিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো যায়। মূলধারার সৎ ও নৈতিক সাংবাদিকতার চর্চায় থাকতে চান তিনি। এজন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন মুজিব ফয়সাল।

 

তার জন্মদিনে সহকর্মী, শুভানুধ্যায়ী এবং পাঠকদের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

বরিশাল, বরিশাল বিভাগ, শিরোনাম, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা