; ;
facebook Youtube google+ twitter
×

পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক ২

4:20 am, October 23, 2026
Spread the love

অতিথি প্রতিবেদক,পিরোজপুর  :::
পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে পিরোজপুর সদর থানাধীন ২ নম্বর কদমতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব ভৈরামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পিরোজপুর জেলার পুলিশ সুপার  মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় এবং ডিবি’র ইন্সপেক্টর মোঃ মোস্তফা হাবিউল্লা, পিপিএম-এর নেতৃত্বে এসআই মোঃ মস্তোফা সাখওয়াতসহ গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম এই অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ভৈরামপুর গ্রামের সবুজ হাওলাদারের সুপারি বাগানের সামনের কাঁচা রাস্তায় মাদক ক্রয়-বিক্রয়ের সময় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন
১. মাসুদ খান (২৬), পিতা: মোঃ আবদুর রহিম খান
২. মোঃ হাসিফ ওরফে আরিফ (২৭), পিতা: মৃত আবুল শেখ
৩. মোঃ আলী আকবার শেখ (৩২), পিতা: মৃত জাফর শেখ
গ্রেপ্তারকৃত সবার বাড়ি পিরোজপুর সদরের উত্তর কদমতলা এলাকায়।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আরও দুজন মাদক কারবারি পালিয়ে যান। পলাতক আসামিরা হলেন ৫ নম্বর জুজখোলা ইউনিয়নের সিকদার মল্লিক এলাকার মোঃ হাসান শেখ (২৩), পিতা: মজিবুর শেখ এবং একই এলাকার মোঃ রবিউল হাওলাদার (৩৫), পিতা: মৃত ইউনুস হাওলাদার।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অনলাইন ডেস্ক, ঝালকাঠী, পিরোজপুর, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার