; ;
facebook Youtube google+ twitter
×

র‌্যাগিংয়ের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না : ববি উপাচার্য

5:17 pm, September 3, 2023
Spread the love

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ক্লাশ কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (০৩ সেপ্টেম্বর) প্রতিটি বিভাগের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শ্রেণি কক্ষে বরণ করে নেয়া হয়।

এ দিন সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাশ কার্যক্রম পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এসময় নবাগত শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপাচার্য।

শুভেচ্ছা বিনিময়কালে উপাচার্য নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি তোমরা কেউ র‌্যাগিংয়ের শিকার হও তাহলে সেটি তাৎক্ষনিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করবে। র‌্যাগিংয়ের বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। র‌্যাগিংয়ের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

উপাচার্য নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তিনটি বিষয়ে তোমাদের দায়বদ্ধতা রয়েছে। পরিবারের প্রতি, দেশের প্রতি ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যাঁদের আত্মত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীনতা লাভ করেছে। এ বিষয়গুলোসহ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেতনা এবং আদর্শকে মন ও মননে গেঁথে তোমরা তোমাদের জীবনকে পরিচালিত করবে।

শুভেচ্ছা বিনিময়কালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৬টি অনুষদের অধীন ২৫টি বিভাগে ১৫২০ টি আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করা হয় ।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  শেষ রাতের অভিযানে এসআই মাহফুজের বাজিমাত,৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ আটক পলাশপুরের রাজিব   কণ্ঠরোধের রাজনীতি ও দলীয় শৃঙ্খলার প্রশ্ন?   সাহসী সাংবাদিক মুজিব ফয়সালের শুভ জন্মদিন আজ   পুনর্বহালের গুঞ্জন নাকচ, বহাল বিতর্কিত কমিটি   শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত