; ;
facebook Youtube google+ twitter
×

বিপিএলে বরিশালের হয়ে খেলবেন তামিম শোয়েব মালিক

1:15 pm, September 9, 2023
Spread the love

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্রাঞ্চাইজিগুলো দল গোছানো শুরু করে দিয়েছে। একের পর এক বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে দলে ভেড়াচ্ছে রংপুর-বরিশাল-চট্টগ্রামের মতো দলগুলো। এবার সেই তালিকায় নাম লেখালেন শোয়েব মালিক।

এদিকে আগামী বিপিএলের জন্য পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। সেখানে সাকিব আল হাসানও চুক্তিবদ্ধ হয়েছেন।

পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিকের বয়স চল্লিশ পেরোলেও এখনো টি-টোয়েন্টি লিগগুলোতে তার চাহিদা একটুও কমেনি। বিপিএলের আসন্ন আসরে তাকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল।

আগামী আসর সামনে রেখে বরিশাল শক্তিশালী দল গড়ার মিশনেই নেমেছে। সেই মিশনের অংশ হিসেবে প্রথমেই তারা দলে ভিড়িয়েছে বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে।

যদিও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে দলটি। এ ছাড়া বরিশাল দলে ধরে রেখেছেন তিন দেশি ক্রিকেটার— মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয় ও মেহেদী হাসান মিরাজকে।

তা ছাড়া বরিশাল দলে ভিড়িয়েছে দুই নতুন মুখকে। পাকিস্তানি পেসার আব্বাস আফ্রিদিকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ফরচুন বরিশাল। গত আসরের গ্লোবাল টি-টোয়েন্টি ও পিএসএলে হ্যাটট্রিক করার খ্যাতি আছে আব্বাসের। আর আয়ারল্যান্ডের অধিনায়ক ও তারকা ওপেনার পল স্টার্লিংকেও দলে ভিড়িয়েছে বরিশাল।

তবে গত আসরে বরিশালে খেলা আরেক পাকিস্তানি তারকা ইফতিখার আহমেদ অবশ্য নতুন দলে নাম লিখিয়েছেন। বরিশাল ছেড়ে ইফতিখার নাম লিখিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে।

এর আগে গত আসরে ফরচুন বরিশাল প্লে-অফ থেকেই বিদায় নেয়। তার আগের বছরে ফাইনালে উঠেছিল দলটি। তবে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের।

খেলাধুলা, বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা