; ;
facebook Youtube google+ twitter
×

ঝালকাঠিতে শিক্ষক অপ*হরণ মামলায় আরও ২ আসামি গ্রেফতার করলো র‌্যাব

1:12 am, April 4, 2024
Spread the love

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠির কাঠালিয়ায় স্কুলশিক্ষক হৃদয় তালুকদারকে অপহরণ মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব ৮)।

বুধবার (৩ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এক যৌথ অভিযানে খুলনা শহরের লবনচরা থানার শিপইয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করে বরিশাল র‌্যাব-৮ ও খুলনার র‌্যাব-৬।

গ্রেফতাররা হলেন, খুলনার লবনচরা এলাকার সবুর রোডের মৃত আনিসুর রহমানের ছেলে আল আমিন গাজী ও মোক্তার হোসেন রোডের মৃত কুদ্দুস ভূঁইয়ার ছেলে বেলাল ভূঁইয়া।

বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, আসামিদের কাঠলিয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা কাঠালিয়া থানার উপপরিদর্শক মো.ইমরান জানান, এ বছরের ১৩ ফেব্রুয়ারি বিকেলে আসামিরা র‌্যাব পরিচয়ে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারের টেম্পু স্ট্যান্ড থেকে অপহরণ করে শিক্ষক হৃদয় তালুকদারকে। পরে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন তারা। এ ঘটনায় অপহৃত শিক্ষকের বাবা মো. সেলিম তালুকদার বাদি হয়ে কাঠালিয়া থানায় একটি অপহরণ মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে ১৪ ফেব্রুয়ারি ভোর রাতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরের একটি বাগান থেকে শিক্ষক হৃদয় তালুকদারকে উদ্ধার করা করেন। এর আগে এ মামলার অপর দুই আসামি গ্রেফতার হয়।

ঝালকাঠী, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা