; ;
facebook Youtube google+ twitter
×

তজুমদ্দিনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর উপরে সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ৩

8:00 pm, May 26, 2024
Spread the love

ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী কহিনুর বেগম শীলার উপর সন্ত্রাসী হামলা হয়েছে। প্রতিপক্ষ প্রার্থী ফাতেমা বেগম সাজু ও তার স্বজনরা এই হামলা করেছে বলে অভিযোগ শীলার। বর্তমানে শিলা তজুমদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ১২টার দিকে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দর সাথে নির্বাচনী প্রচারণার কাজ শেষে বাসায় ফিরছিলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী কহিনুর বেগম। এসময় উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাতাব্বর কান্দি এলাকায় আসলে রাজ্জাক মেলেটারী বাড়ির সামনে তার মটর সাইকেলে গতিরোধ করে সাজু ও তার ২ ছেলেসহ ৮/১০ জন। একপর্যায়ে কিছু বুঝে উঠার আগেই সবাই তাকে এলোপাতাড়ি মারপিঠ করতে থাকে। এসময় শীলা মাটিতে লুটিয়ে পড়ে ডাক চিৎকারে করতে থাকলে পাশের বাড়ি লোকজন বের হলে হামলাকারীরা পালিয়ে যায়। পতে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে যায়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসার রয়েছেন।

এ ঘটনায় প্রার্থী ফাতেমা বেগম সাজু ও তার দুই ছেলেসহ অজ্ঞাতনাম ৮/১০ জনের বিরুদ্ধে ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাতেমা বেগম সাজুর ভাই হেনজু, ছেলে সবুজ ও ভাতিজা রাব্বিকে গ্রেপ্তার করে কোর্টে চালান করেছে।

ঘটনার পর থেকে হাসপাতালে শত শত মানুষ আহত শিলা কে দেখতে আসেন। পরে ঘটনার প্রতিবাদে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শহরের মুল সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

অপরদিকে, কহিনুর বেগম শীলার স্বামী অ্যাডভোকেট শাহবুদ্দিন গাজী তজুমদ্দিন প্রেসক্লাবে বিকেল ৪ টায় এক সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, “আমাদের নির্বাচনী মাঠ থেকে উঠে যেতে সাজুর লোকজন নানান ভাবে হুমকী দিয়ে আসছেন। ২০১৯ সালে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন এর আগের দিনও ফাতেমা বেগম সাজুর নেতা কর্মিরা প্রতিদন্ধি প্রার্থী শীলার উপর হামলা চালিয়েছে। ওই ঘটনায় দায়ের কৃত মামলা এখনো আদালতে বিচারাধীন আছে বলে জানা গেছে।”

তজুমদ্দিন থানাত অফিসার ইনচার্জ আনোয়ারুল হক জানান, নারী ভাইস প্রার্থী কহিনুর বেগমের উপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বরিশাল বিভাগ, ভোলা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা