রাত ১২:০৬ ; শনিবার ; ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলা

৯:৩২ অপরাহ্ণ, জুন ৯, ২০২৪
Spread the love

স্কুল থেকে বাড়ি আসার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ এনে আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন স্কুলছাত্রীর মা।বরগুনার ভারপ্রাপ্ত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম রোববার মামলাটি গ্রহণ করে আমতলী থানার ওসিকে এজাহার রুজু করার নির্দেশ দিয়েছেন।মামলার আসামিরা হলেন- বরগুনা জেলার আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের মো. লাল মিয়া মৃধার ছেলে মো. আবু জাফর (২৭), মো. শাহ আলম হাওলাদারের ছেলে মো. সজিব, মো. শাহ আলম মৃধার ছেলে মো. সাকিল ও শাহ আলমের ছেলে মো. নুর আলম।জানা যায়, বাদী ও আসামি একই গ্রামে বসবাস করেন। বাদীর স্বামী বিদেশে থাকেন। এ সুযোগে আসামি আবু জাফর বাদীর নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করে। জোর করে বিয়ে করতে চায়। আবু জাফরের কারণে বাদীর মেয়ে ঠিকমতো স্কুলে যেতে পারে না। স্কুলছাত্রীর মা আবু জাফর ও তার পরিবারের কাছে বিষয়টি জানান। এতে আবু জাফর আরও ক্ষিপ্ত হয়ে প্রতিশোধপরায়ণ হয়ে উঠে।গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে বাদীর মেয়ে প্রতিদিনের মতো স্কুল ছুটির পর বাড়িতে আসছিল। পথে সব আসামিরা বাদীর মেয়েকে জোরপূর্বক অপহরণ করে মোটরসাইকেলে তুলে মুখ চেপে ধরে অস্ত্রের ভয় দেখিয়ে পূর্ব দিকে নিয়ে যায়।

বাদী বলেন, জাফরসহ অন্যান্য আসামিরা যখন আমার মেয়েকে অপহরণ করে তখন ডাকচিৎকার দিয়েছে। আসামিরা আমার মেয়েকে খুনের ভয় দেখায়। আমার মেয়ে ফোন করে আমাকে জানায় আসামি জাফর তাকে কোথায় যেন আটক রেখে প্রতিদিন ধর্ষণ করে।বাদী আরও বলেন, আমার নাবালিকা মেয়ে কোথায় কিভাবে আছে বা বেঁচে আছে কিনা তাও জানি না। আবু জাফরের ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ব্যাপারে কেউ মামলা করতে আসেনি। মামলা করতে আসলে অবশ্যই মামলা নিতাম।

বরগুনা, বরিশাল বিভাগ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ